ধেয়ে আসছে সাইক্লোন ‘অর্ণব’! বাংলার কোথায় কোথায় ভারী বৃষ্টির পূর্বাভাস? ঘূর্ণিঝড়ের নাম কে দিল?
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর সম্পর্কে জেনে নিন
ল্যান্ডফলের সময় ও গতিবেগ: ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আগামী বুধবার (২৮ অক্টোবর) দুপুরের মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। সেই সময় ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটার।
নামকরণের নেপথ্যে: বিশ্ব আবহাওয়া সংস্থার নিয়ম মেনে এই সাইক্লোনের ‘অর্ণব’ নামটি প্রস্তাব করেছিল বাংলাদেশ। ‘অর্ণব’ শব্দের অর্থ সমুদ্র বা মহাসাগর।
দক্ষিণবঙ্গে প্রভাব: যদিও পশ্চিমবঙ্গে এই ঝড় সরাসরি আছড়ে পড়ার আশঙ্কা নেই, তবুও এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গে বৃষ্টির সতর্কতা: আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও করা হচ্ছে।