Suvendu Adhikari on Mamata: ‘মমতার হাতে বাটি ধরাতে’ বিজেপি কর্মীদের বড় বার্তা দিলেন শুভেন্দু | Cm Suvendu Adhikari comment on former cm mamata banerjee
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী
Image Credit: PTI
পূর্ব মেদিনীপুর: এক লক্ষের বেশি ভোটে নন্দীগ্রাম উপভোটে জিতেছেন বিজেপি প্রার্থী হাসি রানি রথ। প্রচারে এসে তাঁকে বিপুল ভোটে জেতানোর জন্য আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পরে রেজাল্ট বেরনোর পর দেখা যায় গেরুয়া ঝড় উঠেছে সেই জেলায়। এবার ফের আরেক নির্বাচন রয়েছে। কালীপুজোর পরই সম্ভবত পৌরভোট। আর হলদিয়া পুরসভার ভোটে যাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কোনও ভোট না পায়, একদম যাতে শূন্য হয়ে যায় সেই আবেদন করলেন শুভেন্দু।
কী বলেছেন মুখ্য়মন্ত্রী?
শুভেন্দু অধিকারী বলেন, “আগামী দিনে হলদিয়া পুরসভার নির্বাচন আছে। আমি দু’একদিনের মধ্যে বসব। পুরো জেলার কর্মীরা একদম ঝাঁপিয়ে পড়বেন। পুরো শূন্য করে দিতে হবে। তিরিশটি আসনেই একদম বাটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠাতে হবে খালি হাতে। অনেক ক্ষতি করে দিয়েছে আমাদের। যাতে আর ক্ষতি না করতে পারে…।” সেই কারণেই মমতাকে শূন্য করে দেওয়ার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী।