যোগেন চৌধুরী শিল্পী, শিক্ষক ও পথপ্রদর্শক: স্মিতা বাজোরিয়া
স্মিতা বাজোরিয়া—ডিরেক্টর গ্যাঞ্জেস আর্ট গ্যালারি
‘ভারতীয় আধুনিক শিল্পের ইতিহাসে যোগেন চৌধুরী এক অনন্য ও স্বতন্ত্র শিল্পীসত্তার নাম। তাঁর শিল্পে যেমন রয়েছে গভীর পর্যবেক্ষণ, তেমনই রয়েছে মানুষের জীবন, সমাজ, সম্পর্ক ও অস্তিত্বকে দেখার এক নিজস্ব দৃষ্টিভঙ্গি। তাঁর বিখ্যাত ক্রস-হ্যাচিং বা সূক্ষ্ম রেখার ব্যবহারে গড়ে ওঠা অবয়বগুলি ভারতীয় চিত্রকলায় তাঁকে একটি স্বতন্ত্র ভাষা নির্মাণের সুযোগ দিয়েছে। তাঁর নারী-পুরুষের অবয়ব, মানুষ ও প্রকৃতি, প্রাণী এবং দৈনন্দিন জীবনের নানা অনুষঙ্গ কখনও বাস্তব, কখনও ব্যঙ্গাত্মক, আবার কখনও গভীর প্রতীকী অর্থ বহন করে।