‘ফাইল তুলে নিয়ে যাচ্ছে’, তল্লাশির মাঝে বড় অভিযোগ - 24 Ghanta Bangla News
Home

‘ফাইল তুলে নিয়ে যাচ্ছে’, তল্লাশির মাঝে বড় অভিযোগ

Spread the love

দেবাশিস কুমারের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে সকাল থেকে। কর্মীদের দাবি, শুধু রাসবিহারী কেন্দ্র নয়, ওই কার্যালয়ে বালিগঞ্জ কেন্দ্রেরও নির্বাচনী কাজ চলছে। সেখানেই কোনও নোটিস ছাড়াই আয়কর দফতরের আধিকারিকরা প্রবেশ করেছেন বলে দাবি কর্মীদের। তাঁরা বলছেন, “বিএলএ, এজেন্টদের নাম, তথ্য, ফোন নম্বর সব এই পার্টি অফিসে রাখা আছে। এগুলো নিয়ে বিজেপির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে।” শোভনদেব চট্টোপাধ্যায় শীঘ্রই ওই অফিসে যাচ্ছেন বলেও দাবি কর্মীদের। এক কর্মী দাবি করেন, ল্যাপটপেও হাত দেওয়ার চেষ্টা করেছিলেন অফিসাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *