স্বাস্থ্য ভবনে ডেপুটেশন
চাকরি স্থায়ী করা ও ‘সম কাজে সম বেতনের’ দাবিতে বুধবার স্বাস্থ্য ভবন অভিযানে নামেন ন্যাশনাল হেলথ মিশন–এর চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীরা। এ দিন করুণাময়ী থেকে মিছিল করে স্বাস্থ্য ভবনের দিকে এগোতেই পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে তাঁরা সেখানেই বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন জনস্বাস্থ্য পরিকাঠামোর স্তম্ভ হিসেবে স্থায়ী কর্মীদের সমান কাজ করেও তাঁরা চরম বঞ্চনা, অনিশ্চয়তার শিকার।