Calcutta High Court on Aroop: 'মেসিকে জড়িয়ে ধরে অরূপ বিশ্বাস, মেসি কি ওঁর বাল্য বন্ধু?' প্রশ্ন তুললেন বিচারপতি ভট্টাচার্য | Calcutta high court asked Aroop Biswas why he getting close to leonel messi - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court on Aroop: ‘মেসিকে জড়িয়ে ধরে অরূপ বিশ্বাস, মেসি কি ওঁর বাল্য বন্ধু?’ প্রশ্ন তুললেন বিচারপতি ভট্টাচার্য | Calcutta high court asked Aroop Biswas why he getting close to leonel messi

Spread the love

অরূপ বিশ্বাসকে নিয়ে প্রশ্ন বিচারপতিরImage Credit: Tv9 Bangla

কলকাতা: মেসিকাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop biswas) ভূমিকা নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। একজন রাজ্যের মন্ত্রী হয়ে কীভাবে তিনি এই ধরনের ভূমিকা পালন করলেন, তা নিয়ে প্রশ্নের মুখে অরূপ। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বড় মন্তব্য, “মেসিকাণ্ডে আমরা অত্যন্ত লজ্জিত। রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এই ঘটনা।”

কী ঘটেছিল সেইদিন

ক্রীড়ামন্ত্রী থাকাকালীন কলকাতায় এসেছিলেন লিওনেল মেসি। হাজার-হাজার টাকা টিকিট কেটে তাঁকে দেখতে এসেছিলেন প্রচুর ফুটবলপ্রেমীরা। অভিযোগ, অরূপ বিশ্বাস ও তাঁর সঙ্গে থাকা অনুগামী এবং তারকাদের ভিড়ে সাধারণ মানুষ দেখতেই পাননি মেসিকে। বিস্তর ক্ষোভ তৈরি হয়। টিকিটের টাকা ফেরতের দাবি ওঠে। এই সবের মধ্যেই অরূপ বিশ্বাস ও মেসির একটি ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় মেসিকে জড়িয়ে ধরে রেখেছেন অরূপ। যা প্রকাশ্যে আসার পর বিতর্ক আরও বাড়ে।

‘অরূপ বিশ্বাস এসব কীভাবে করতে পারলেন?’

আজ এই প্রসঙ্গই ওঠে কোর্টে। বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, “মেসিকাণ্ডে আমরা অত্যন্ত লজ্জিত। রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এই ঘটনা। মেসিকে জড়িয়ে ধরে অরূপ বিশ্বাস দাঁড়িয়ে আছেন। মেসি কি অরূপ বিশ্বাসের বাল্যবন্ধু?” বিচারপতির প্রশ্ন, “অরূপ বিশ্বাস এসব কীভাবে করতে পারলেন ? মেসির অত কাছাকাছি অরূপ বিশ্বাস গেলেন কেন ? এতে মেসির নিরাপত্তা বিঘ্নিত হয়নি? গোটা দেশের আরও অনেক জায়গায় মেসি গেছেন, কোথাও তো এসব হয়নি।”

সেদিন যে প্রচুর দর্শকের স্বপ্ন ভঙ্গ হয়েছিল সেই প্রসঙ্গও ওঠে কোর্টে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আরও বিচারপতি বলেন,”প্রচুর মেসি ভক্ত সেদিন মাঠে ছিলেন, নিরাপত্তার কারণে মেসি আগে চলে যেতে বাধ্য হন। মানুষের স্বপ্নভঙ্গ হয়। চূড়ান্ত অব্যবস্থা দেখা যায়। আমি গোটা ঘটনা নিয়ে পুলিশকে আলাদা করে একটা নিরপেক্ষ তদন্ত করতে বলব বলে ভাবছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *