আর্থিক ক্ষতির মুখে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম
যেহেতু বিনা পয়সায় পরিষেবা, তাই অনলাইনেও বুকিং করতে কোনও টাকা লাগছে না। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে, ওই মহিলা যাত্রী নিজের সুবিধামতো কোনও একটি বাসে চেপে বসলেও বাকি বুকিংয়ের আসনগুলি বাতিল করতে ভুলে যাচ্ছেন, বা গরজ দেখাচ্ছেন না। এর ফলে অন্য যাত্রীরা আর ওই সংশ্লিষ্ট আসনে ভ্রমণের সুযোগ পাচ্ছে না। সিস্টেমে দেখা যাচ্ছে, সমস্ত আসন ভর্তি হয়ে গিয়েছে। অথচ বাস ফাঁকা যাচ্ছে। এই সমস্যার সমাধান কোন পথে, তা বুঝে উঠতে পারছেন না নিগম কর্তৃপক্ষ। বিষয়টি তাঁরা রাজ্য পরিবহণ কর্তাদের জানিয়েছেন। সেখান থেকে এ নিয়ে কোনও নির্দেশ না আসায় আর্থিক ক্ষতি স্বীকার করতে হচ্ছে এনবিএসটিসিকে।