৯ মাসে রুপোর দাম কমলো ৫৫%, বিপুল ক্ষতি বিনিয়োগকারীদের
হঠাৎ রুপোর দামে কেন এত বড় ধস নামল?
রুপোর দামে ধসের নেপথ্যে একাধিক কারণ তুলে ধরেছেন বিশেষজ্ঞদের একাংশ। যার মধ্যে রয়েছে,
ভূ-রাজনৈতিক অস্থিরতা
গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকেই তেহরানের উপরে ওয়াশিংটনের হামলা এবং তার পাল্টা জবাবে উত্তপ্ত হয়েছে পশ্চিম এশিয়া। যার জেরে হরমুজ় জটে জ্বালানির স্বাভাবিক সরবরাহ দীর্ঘদিন ধরেই কার্যত বন্ধ। এমন পরিস্থিতিতে অপরিশোধিত তেলের আগুন দামে কোথাও থমকে গিয়েছে কোথাও আবার মন্থর হয়েছে বিভিন্ন শিল্পক্ষেত্রে উৎপাদনের গতি। মনে রাখতে হবে, সৌর বিদ্যুৎ, চিকিৎসা, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক ভেহিকল-সহ বিভিন্ন শিল্পক্ষেত্রে উৎপাদনের অন্যতম প্রধান উপাদান রুপো। ফলে শিল্পক্ষেত্রগুলিতে রুপোর চাহিদাও তুলনামূলক ভাবে কমেছে। যা রুপোর দাম কমানোর ক্ষেত্রে সহায়তা করেছে।