ষষ্ঠী থেকে দশমী, পুজোয় মেট্রোর ভিড় কেমন ছিল? - 24 Ghanta Bangla News
Home

ষষ্ঠী থেকে দশমী, পুজোয় মেট্রোর ভিড় কেমন ছিল?

Spread the love

২০২৬ এর পুজোয় কলকাতা মেট্রোয় (Kolkata Metro) যাত্রী সংখ্যার পরিসংখ্যানে দেখা গেছে বড় পরিবর্তন। ষষ্ঠীতে যাত্রী সংখ্যা ছিল ১২ লক্ষের বেশি। তবে দশমীতে তা নেমে…

Kolkata Metro

২০২৬ এর পুজোয় কলকাতা মেট্রোয় (Kolkata Metro) যাত্রী সংখ্যার পরিসংখ্যানে দেখা গেছে বড় পরিবর্তন। ষষ্ঠীতে যাত্রী সংখ্যা ছিল ১২ লক্ষের বেশি। তবে দশমীতে তা নেমে আসে ৩.৪১ লক্ষে। কেমন ছিল চতুর্থী থেকে দশমীর পরিসংখ্যান জেনে নিন।

চতুর্থী থেকে ষষ্ঠী পর্যন্ত যাত্রী সংখ্যা ১১ লক্ষের বেশি ছিল। কিন্তু সপ্তমী থেকে বদলাতে শুরু করে ছবি। নবমীতে যাত্রী সংখ্যা নেমে হয় ৮ লক্ষ। দশমীতে সেই সংখ্যা কমে দাঁড়ায় ৩ লক্ষ ৪১ হাজারে। অর্থাৎ, এ বছর কলকাতা মেট্রোয় দুর্গাপুজোর ভিড় তেমন নজরকাড়া ছিল না।

বিস্তারিত পরিসংখ্যান জানুন। ১৪ অক্টোবর (চতুর্থী) কলকাতা মেট্রোয় (Kolkata Metro) যাত্রীর সংখ্যা ছিল ১১ লক্ষ ৬৩ হাজার। ১৫ অক্টোবর (পঞ্চমী) যাত্রীর সংখ্যা ছিল ১১ লক্ষ ৭৫ হাজার। ১৬ অক্টোবর (ষষ্ঠী) যাত্রীর সংখ্যা ছিল ১২ লক্ষ ১ হাজার যাত্রী।

প্রথম সপ্তমী, ১৭ অক্টোবরে মেট্রোতে যাতায়াত করেন ৯ লক্ষ ৭৮ হাজার। এই দিনে ঘটে চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনা। ১৮ অক্টোবর দ্বিতীয় সপ্তমীতে যাত্রীর সংখ্যা কমে দাঁড়ায় ৮ লক্ষ ১৩ হাজারে। ১৯ অক্টোবর (অষ্টমী) কলকাতা মেট্রোয় যাত্রীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৪২ হাজার। ২০ অক্টোবর (নবমী)সংখ্যা কমে দাঁড়ায় ৮ লক্ষে। ২১ অক্টোবর (দশমী) তে যাত্রী সংখ্যা ছিল মাত্র ৩ লক্ষ ৪১ হাজার যাত্রী।

১৬ অক্টোবর ষষ্ঠী থেকে ২১ অক্টোবর দশমী পর্যন্ত যাত্রীদের বিপুল ভিড় সামাল দিতে মেট্রো স্টেশন ও ট্রেনে ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *