চোরবাগান পুজো মণ্ডপের দুর্ঘটনার মামলায় আটক আরও ১ পুজো কমিটির সদস্য
Big Breaking: চোরবাগান সর্বজনীনে প্রতিমা দর্শনে গিয়ে পদপিষ্ট হওয়ার ঘটনায় আরও একজন আটক। চোরবাগানের পুজোয় ঘোষক হিসেবে কাজ করেছেন সঞ্জীব রাহা ওরফে সেন্টু। তাঁকে নদিয়া থেকে আটক করল কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তর। সূত্রের খবর, সঞ্জীব চোরবাগান সর্বজনীনের কোষাধ্যক্ষের পদেও ছিলেন।
পুলিশ সূত্রের খবর, আগে যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের জেরা করে সঞ্জীবের হদিস পাওয়া গিয়েছে। মোবাইল ট্রেস করে নদিয়ায় তাঁর খোঁজ মেলে। সেখান থেকে সঞ্জীবকে লালবাজারে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
বিস্তারিত আসছে…