‘দাদার মদ খাওয়ার প্রমাণ দিতে পারলে গান ছেড়ে দেব’, দালেরের পাশে দাঁড়িয়ে চ্যালেঞ্জ মিকার
মিকার দাবি, দালের মেহেন্দি মদ্যপান করেন না। এমনকী, কেউ যদি প্রমাণ করতে পারেন যে তাঁর দালের মদ খান, তা হলে গান ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন মিকা। সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো বার্তায় নিজের বক্তব্য তুলে ধরেন মিকা। দালের মেহেন্দিকে নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বিরোধিতা করে তাঁর প্রশ্ন, প্রায় ৩০ বছর ধরে যিনি জনপ্রিয় শিল্পী হিসেবে কাজ করছেন, তাঁর হাতে কখনও মদের গ্লাস দেখা গিয়েছে কি? মিকার মতে, কোনও প্রমাণ ছাড়াই দালের মেহেন্দির বিরুদ্ধে এমন অভিযোগ করা ঠিক নয়।