একটানা বৃষ্টিতে নদী বাঁধে ধস, জল ঢুকল বহু বাড়িতে, চরম দুর্ভোগে বাসিন্দারা - 24 Ghanta Bangla News
Home

একটানা বৃষ্টিতে নদী বাঁধে ধস, জল ঢুকল বহু বাড়িতে, চরম দুর্ভোগে বাসিন্দারা

Spread the love

নদী বাঁধের দু’জায়গায় ধস নেমে আতঙ্ক ছড়িয়েছে নামখানার মৌসুনি গ্রাম পঞ্চায়েতের পয়লাঘেরি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার পয়লাঘেরির বেরা ও মান্নার ঘাট সংলগ্ন এলাকায় চিনাই নদীর বাঁধে বিশাল অংশ জুড়ে ধস নামে। বেরার ঘাটে প্রায় ১০০ ও মান্নার ঘাটে প্রায় ২০০ মিটার নদী বাঁধ জুড়ে ধস নেমেছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, নিম্নচাপের জেরে টানা বৃষ্টি চলছে। অন্য দিকে, পূর্ণিমার ভরা কোটালে জলস্তর বৃদ্ধি পেয়েছে। এই দুই কারণে বাঁধের মাটি আলগা হয়ে ধসে গিয়েছে। অতীতে এই বাঁধ অস্থায়ী ভাবে মেরামত হয়েছিল। কিন্তু, তাতে লাভ হয়নি। স্থায়ী ভাবে কংক্রিটের বাঁধ নির্মাণ করা না হলে, আগামী দিনে পুরো গ্রাম নোনা জলে প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন বাসিন্দারা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *