যথেচ্ছ গুলি চালাচ্ছে পাক সেনা! এখনও পর্যন্ত পাক অধিকৃত কাশ্মীরে নিহত বেড়ে ৮০ - 24 Ghanta Bangla News
Home

যথেচ্ছ গুলি চালাচ্ছে পাক সেনা! এখনও পর্যন্ত পাক অধিকৃত কাশ্মীরে নিহত বেড়ে ৮০

Spread the love

পিওজেকে: মানবাধিকার, মৌলিক চাহিদা আর মর্যাদার দাবিতে রাস্তায় (PoJK Protest)নেমে আসা নিরীহ মানুষের ওপর পাক সেনাবাহিনীর যথেচ্ছ গুলিবর্ষণ চলছে। জুন মাসের ৫ তারিখ থেকে শুরু…

পিওজেকে: মানবাধিকার, মৌলিক চাহিদা আর মর্যাদার দাবিতে রাস্তায় (PoJK Protest)নেমে আসা নিরীহ মানুষের ওপর পাক সেনাবাহিনীর যথেচ্ছ গুলিবর্ষণ চলছে। জুন মাসের ৫ তারিখ থেকে শুরু হওয়া প্রতিবাদ ও দমন অভিযানে এখন পর্যন্ত ৮০ জনের বেশি নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় রাওয়ালকোট ও মিরপুরে আরও ১৭ জনের প্রাণ গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও অ্যাকটিভিস্টদের দাবি, পাক রেঞ্জার্স ও সেনা সরাসরি গুলি চালিয়ে প্রতিবাদীদের ছত্রভঙ্গ করছে। আহতদের সংখ্যা শতাধিক।পিওজেকের বিভিন্ন এলাকায় মানুষ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকট, বিদ্যুৎ-জলের অভাব, বেকারত্ব ও মৌলিক অধিকারের লঙ্ঘনের বিরুদ্ধে ক্ষোভ জমিয়ে রেখেছিলেন।

আরও দেখুনঃ ফের পাক অধিকৃত কাশ্মীরের মীরপুরে গুলি চালাল পাক সেনা! নিহত ১২

জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির (জেএএসি) ডাকে শুরু হয় আন্দোলন। প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ, তারপর লং মার্চের ডাক। কিন্তু পাক কর্তৃপক্ষের জবাব এল গুলিতে। জুনের ৫ তারিখ থেকে ইন্টারনেট-মোবাইল সার্ভিস বন্ধ করে রাখা হয়েছে। বাইরের দুনিয়া যাতে ঘটনা জানতে না পারে, সেই চেষ্টা স্পষ্ট। তবু ফুটেজ বেরিয়ে আসছে। রক্তাক্ত রাস্তা, ছোটাছুটি করা মানুষ, আর আহতদের আর্তনাদ এসব দেখে বুক কাঁপছে।

রাওয়ালকোটের ঈদগাহ ময়দান থেকে শুরু হয়েছিল বড় জমায়েত। হাজার হাজার মানুষ মুজাফফরাবাদের দিকে লং মার্চ করতে বের হন। পথে পাক নিরাপত্তা বাহিনী বাধা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পতাকা নিয়ে এগোচ্ছিলেন বিক্ষোভকারীরা। হঠাৎই এলোপাতাড়ি গুলি শুরু হয়। রাওয়ালকোটের চিনার চকে গতকাল সন্ধ্যায় ভয়ংকর ঘটনা ঘটে। ১৪-১৭ জনের মৃত্যুর খবর এসেছে।

আরও দেখুনঃ ভারতে পদত্যাগ শিক্ষামন্ত্রীর! ইংরেজদের দেশে মন্ত্রিত্ব পেল ‘বিহার কা লালা’ কনিষ্ক

স্থানীয় নেতারা বলছেন, আন্দোলন চলবে। “রক্ত দিয়ে হলেও আমরা আমাদের অধিকার আদায় করব।” মুজাফফরাবাদের দিকে লং মার্চ অব্যাহত। পথে পথে বাধা, গুলি, কিন্তু মানুষ থামছে না। নারী-শিশুরাও অংশ নিচ্ছেন। এক মা বলেন, “আমার ছেলে গুলি খেয়েছে। কিন্তু আমি থামব না। এই জুলুমের বিরুদ্ধে লড়াই করব।”

আরও দেখুনঃ নেপালের মুদ্রা থেকে সরল লিপুলেখ-কালাপানির ছবি! কড়া জবাব ভারতের

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *