‘তখন গোবিন্দার নিজের চুল ছিল, আর এখন...’, নায়কের কোন সিক্রেট ফাঁস করলেন স্ত্রী সুনীতা? - 24 Ghanta Bangla News
Home

‘তখন গোবিন্দার নিজের চুল ছিল, আর এখন…’, নায়কের কোন সিক্রেট ফাঁস করলেন স্ত্রী সুনীতা?

Spread the love

বয়সের সঙ্গে সঙ্গে চেহারায় নানা পরিবর্তন আসবেই। নিজেদের সৌন্দর্য ও ব্যক্তিত্ব ধরে রাখতে তারকারাও তাই নানা ব্র্যান্ডের জিনিস ব্যবহার করে থাকেন। ক্যামেরায় পারফেক্ট লুক তুলে ধরতে ত্রুটি রাখেন না কেউই। তবে সেই সব সিক্রেট ফাঁস হোক কখনওই চান না তাঁরা। কিন্তু গোবিন্দার ক্ষেত্রে এ কী হলো?

বরাবরই চর্চায় স্ত্রী সুনীতা

Govinda and Sunita Ahuja Photo
গোবিন্দা ও সুনীতা আহুজা

গোবিন্দার ব্যাপারে নানা মন্তব্য করে বরাবরই চর্চায় থেকেছেন স্ত্রী সুনীতা আহুজা। তবে যে ফর্মেই যখনই পর্দায় এন্ট্রি নিয়েছেন, মন ছুঁয়েছেন অভিনেত্রী। জেন জির সঙ্গে পাল্লা দিয়েও চলেন তিনি। একদিকে, নায়ক হিসেবে তিনি যেমন জনপ্রিয়, তেমনই ডান্সার হিসেবেও তাঁর পারফর্ম্যান্স নজরকাড়া।

গোবিন্দার মাথায় এতটুকুও চুল নেই?

Govinda and Sunita Ahuja Photo
গোবিন্দা ও সুনীতা আহুজা

তবে জানেন কি গোবিন্দার মাথায় নাকি এতটুকুও চুল নেই? এ কথা প্রকাশ করলেন খোদ গোবিন্দার স্ত্রী সুনীতা। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে এ কথা জানান সুনীতা। কখনওই কোনও বিষয় নিয়ে তেমন রাখঢাক রাখেন না গোবিন্দা-পত্নী। এ বারেও তার অন্যথা হলো না।

পরচুলা ব্যবহার করেন গোবিন্দা? 

Govinda and Sunita Ahuja Photo
গোবিন্দা ও সুনীতা আহুজা

ব্যক্তিগত জীবনের কলহ হোক বা অন্য নারীর সঙ্গে সম্পর্ক, সবকিছুই প্রকাশ্যে আলোচনা করেছেন সুনীতা। এ বার প্রেমের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে সুনীতা বলেন, ‘প্রেম যখন করতাম, তখন দারুণ লাগত গোবিন্দাকে। বরাবরই খুব সুদর্শন বলে মনে হত। তবে আগে যে চুলটা ছিল সেটায় বেশি ভালো দেখতে লাগত। তখন ওঁর নিজের চুল ছিল। এখন তো পরচুলা ব্যবহার করে।’

কুছ পরোয়া নেহি সুনীতার

Govinda and Sunita Ahuja Photo
গোবিন্দা ও সুনীতা আহুজা

গোবিন্দার রূপের সিক্রেট যে এ ভাবে ফাঁস করে দেবেন তাঁর স্ত্রী, এ কথা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি কেউ। তবে এসবে যদিও কুছ পরোয়া নেহি সুনীতার। সিক্রেট ফাঁসের পরিপ্রেক্ষিতে তাঁর যুক্তি, ‘চলচ্চিত্র দুনিয়ার অনেক তারকাই পরচুলা ব্যবহার করেন। নারী-পুরুষ সকলেই হেয়ার প্যাচ ব্যবহার করেন। এটাই নিয়ম।’

গোবিন্দার মতো কেউ হবে না

Govinda and Sunita Ahuja Photo
গোবিন্দা ও সুনীতা আহুজা

তাই সুনীতার সাফ বক্তব্য, পরচুলা ব্যবহার করেও গোবিন্দাকে এখনও পর্যন্ত যতটা ভালো দেখতে লাগে, ধারে-কাছে আসতে পারবে না কেউ। তাঁর মতে, গোবিন্দার মতো কেউ নয়, আর ভবিষ্যতেও কেউ হবেন না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *