IPL 2026 : টানা ৫ ম্যাচ উইকেটহীন বুমরা, তবুও তাঁর পাশেই মাহেলা-জাফররা! - Bengali News | Mahela Jaywardhane and Wasim Jafar supports Jumrah in his tough time - 24 Ghanta Bangla News
Home

IPL 2026 : টানা ৫ ম্যাচ উইকেটহীন বুমরা, তবুও তাঁর পাশেই মাহেলা-জাফররা! – Bengali News | Mahela Jaywardhane and Wasim Jafar supports Jumrah in his tough time

Spread the love

কলকাতা : আইপিএলে ৫ ম্যাচ খেলে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। এখনও উইকেট পাননি যশপ্রীত বুমরা। এই প্রথমবার নয়, এর আগেও একাধিক ম্যাচ খেলে উইকেট পাননি তিনি। তবে টানা ৫ ম্যাচ উইকেটবিহীন, এই প্রথম। দলের অবস্থাও তথৈবচ। শেষ ৪ ম্যাচ টানা হেরেছে মুম্বই। ১৯ ওভার বল করে একটিও উইকেট পাননি বুমরা। তবে তাঁর ও দলের এই খারাপ অবস্থায় বুমরার পাশে দাঁড়ালেন ওয়াসিম জাফর ও মাহেলা জয়বর্ধনে।

নিজের ইউটিউব চ্যানেলে জাফর বলেছেন,”আমি মনে করি বুমরা ১০০ শতাংশ ফিট নয়। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, ও ঠিক সম্পূর্ণ সুস্থ নয়। ওর বডি ল্যাঙ্গুয়েজেরও পরিবর্তন ঘটেছে। ওকে বল করতে দেখলে এই জিনিসটাই মনে হচ্ছে। এমনকি, বিশ্বকাপ বা আগে ওকে দেখে যতটা ভয়ঙ্কর লাগত, এখন লাগছে না। কারণ, সচরাচর বুমরা এভাবে লাইন-লেংথ মিস করে না। কোথাও একটা গিয়ে ওকে মিসফিট লাগছে।” জাফর এও বলছেন,”বুমরা সাধারণত এভাবে মার্ খায় না। যদি ও ওর ফর্মে থাকত, তাহলে মুম্বইয়ের অবস্থা অন্যরকম হত। হয়ত, বুমরার মধ্যে সেই ঝাঁঝটা নেই। কিন্তু, কখনোই কারও ফর্ম এরকম থাকে না। আর এমন কোনও বিষয় নেই যে বুমরা প্রতি ম্যাচেই দুর্দান্ত বল করবে। সুতরাং, প্রতি ম্যাচেই ওর থেকে ভাল ফর্মের প্রত্যাশা করা অর্থহীন।”

একই সঙ্গে বুমরাকে নিয়ে আশাবাদী মুম্বই কোচ মাহেলাও। তাঁর কথায়,”আমি মনে করি বুমরা ভাল বল করছে। ও উইকেট পাচ্ছে না ঠিক কিন্তু আমরা বিকল্প পরিকল্পনা করছি। ও কেন উইকেট পায়নি, এই বিষয়ে আমাদের ভাবতে হবে। আমরা বুমরার ওপর বাড়তি চাপ দিতে চাই না। ও আগের থেকে ভাল বল করছে কিন্তু উইকেট পেতে গেলে ভাগ্যেরও দরকার হয়।” আগেই জানা গিয়েছিল, কুঁচকির চোট রয়েছে বুমরার। সেই অবস্থা নিয়েই কীকরে তাঁকে আইপিএল খেলার অনুমতি দিল বোর্ড ? মুম্বই শিবিরের খবর, বুমরার চোট নেই। কিন্তু তিনি এখনই ঝুঁকি নিতে চাইছেন না। তবে উইকেট না পাওয়ার বিষয় ভাবাচ্ছে দেশের এক নম্বর বোলারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *