বিশ্ব কিক বক্সিংয়ে চার পদক দুর্গাপুরের আরাধ্যার - 24 Ghanta Bangla News
Home

বিশ্ব কিক বক্সিংয়ে চার পদক দুর্গাপুরের আরাধ্যার

Spread the love

বৃহস্পতিবার ও শুক্রবার, এই দু’দিনে আরাধ্যার ছ’টি ইভেন্ট ছিল। তার মধ্যে ফাইট ও ফর্মস, এই দু’টি ইভেন্ট থেকে চারটি পদক ছিনিয়ে নেয় আরাধ্যা। ফাইট বিভাগে উজ়বেক প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে পদক নিশ্চিত করে আরাধ্যা। ফর্মস বিভাগে আরাধ্যা হারিয়েছে উজ়বেকিস্তান ও তাজ়াকস্তানের প্রতিদ্বন্দ্বীকে। চতুর্থ শ্রেণিরর ছাত্রী আরাধ্যা এর আগে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় একাধিক পদক জিতেছে। গত বছর থাইল্যান্ডে বিশ্বকাপ কিক বক্সিং প্রতিযোগিতা থেকে দু’টি সোনা জিতেছিল আরাধ্যা। তবে এ বার আর্থিক অসঙ্গতির জন্য উজ়বেকিস্তানে যাওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। বিভিন্ন সংস্থা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *