Biswajit Das: ‘অর্থের জন্য ছুটলে সম্মান পাওয়া যায় না’, কর্মিসভায় কেঁদে ফেললেন বিশ্বজিৎ – Bengali News | Biswajit das ‘You can’t get respect if you run for money’, Biswajit cried in the workshop in North 24 Parganas
তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস Image Credit source: TV9 Bangla
বাগদা: বাগদায় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে কেঁদে দিলেন বনগাঁ লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস। উত্তর ২৪ পরগনার বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস এদিন বাগদা বিধানসভা তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে হেলেঞ্চা নেতাজি শতবার্ষিকী কমিউনিটি হলে একটি বৈঠক করেন। বৈঠকে নিজের রাজনৈতিক জীবনের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন. “অর্থের জন্য ছুটলে সম্মান পাওয়া যায় না । আমি সম্মানের জন্য ছুটেছিলাম সেই জন্য সম্মানও পেয়েছি অর্থও পেয়েছি । মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সেই সম্মান দিয়েছে।”
তিনি আরও বলেন, “এই বক্তব্য বাগদার বিধায়ক হিসেবে আমার শেষ বক্তব্য।” এটা বলতে গিয়েই কেঁদে ফেললেন বনগাঁর তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস । মিটিং শেষে হেলেঞ্চা বাজারে একটি মিছিল করে মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ও হেলেঞ্চা বাজারে গুরুচাঁদ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন প্রাতি বিশ্বজিৎ দাস ।
এই বিষয়ে বিশ্বজিৎ দাস বলেন, “বাগদার মানুষের প্রতি আবেগতাড়িত হয়ে পড়েছি আমি । এই এলাকায় প্রচুর উন্নয়নের কাজ করেছি আমরা । বিধায়ক হিসাবে বাগদায় এটা আমার শেষ দিন সেই কারণেই আবেগ তাড়িত হয়ে পড়েছিলাম।”