পাঁচ রানের শাস্তি থেকে গোলাপি বলের নিয়মে বদল আইসিসির
এই সময়: ক্রিকেটের নিয়মে একাধিক বদল আনল আইসিসি। ব্যাটার এবং বোলার, দুই ক্ষেত্রেই বেশ কিছু নিয়ম মানতে হবে এখন থেকে। অকারণে কোনও টিমের ব্যাটার একই ইনিংসে তিনবার সময় নষ্ট করলে শাস্তি হিসেবে কাটা যাবে পাঁচ রান। একটা, দুটো নয়, ছেলে এবং মেয়েদের ক্রিকেটে একসঙ্গে দশ নিয়মে বদল আনা হয়েছে। এই সব নিয়ম কার্যকর হয়ে যাচ্ছে ১ অক্টোবর থেকে। মেয়েদের ক্রিকেটে বলের ওজন এবং মাপ নিয়ে নিয়ম বদলেছে। আগে মেয়েদের ক্রিকেটে বলের ওজন এবং মাপের সঙ্গে জুনিয়র ক্রিকেটের মিল ছিল। এখন তিন ক্ষেত্রেই আলাদা–আলাদা বলের ওজন এবং মাপ করা হলো।