রাস্তা সংস্কারে গুণমান ও স্থায়িত্বে নজর, চালু হেল্পলাইন নম্বরও - 24 Ghanta Bangla News
Home

রাস্তা সংস্কারে গুণমান ও স্থায়িত্বে নজর, চালু হেল্পলাইন নম্বরও

Spread the love

এ দিনই কলকাতার পুর কমিশনার স্মিতা পান্ডে জানিয়েছেন, পুজোর আগে আগামী ৫ অক্টোবরের মধ্যে কলকাতার বেশিরভাগ রাস্তা সারানোর কাজ হয়ে যাবে। তিনি বলেন, ‘রাস্তার গর্ত সারাতে ১৩টি রোড মুভেবল রিপেয়ার কার কাজ করছে। পুরো কলকাতাকে পাঁচটি জোনে ভাগ করে রাস্তা সারাইয়ের কাজ চলছে। পাশাপাশি, শহরবাসীও যাতে খারাপ রাস্তার বিষয়ে পুরসভাকে সরাসরি জানাতে পারে তার জন্য বিশেষ নম্বরও চালু করা হয়েছে। এই নম্বরগুলো হলো, ২২৮৬-১২১২/১৩১৩/১৪১৪, ২২২৬ ৯৯০৯, ১৮০০৩৪৫৩৩৭৫ (টোল ফ্রি)। এছাড়া ৮৩৩৫৯৯৯১১১ নম্বরে হোয়্যাটসঅ্যাপ করেও রাস্তা সংক্রান্ত অভিযোগ জানানো যাবে। রাস্তা মেরামতের ক্ষেত্রে ডিএলপি (ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড) নিয়মও এবার কঠোরভাবে বলবৎ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *