মমতার সভায় ছিলেন ৩৫০ জন, আদালতে জমা পড়ল পুলিশের রিপোর্ট
সেই সঙ্গে তিনি মন্তব্য করেছিলেন, ‘১৫ বছর ধরে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, ছ’বারের সাংসদ, তাঁর সভায় লোক কোথায়?’ সমাজমাধ্যমেও শাসকদলের নেতা-কর্মী থেকে সবাই শ্রীরামপুরে মমতার সভাকে ‘ফ্লপ শো’ বলে কটাক্ষ করেছিলেন। এই আবহেই পুলিশ হাইকোর্টে রিপোর্ট দিয়েছে, সে দিনের সভাস্থলে সব মিলিয়ে প্রায় সাড়ে ৩০০ জন হাজির ছিলেন। যদিও হাইকোর্ট শর্ত আরোপ করেছিল, সভায় এক হাজারের বেশি মানুষ যাতে হাজির না হন। কালীঘাটপন্থী নেতা-কর্মীরাও জানিয়েছিলেন, হাইকোর্টের নির্দেশ মেনেই তাঁরা সভা করবেন। বাস্তবে দেখা গেল, মুখ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে মোটামুটি সাজুয্য রেখেই হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে পুলিশ। তবে সভায় উপস্থিত জনসংখ্যা ঘিরে রাজনৈতিক চাপানউতোর এখনও অব্যাহত।