অন্নপূর্ণার টাকা না ঢোকায় দুই জেলায় বিক্ষোভ মহিলাদের, - 24 Ghanta Bangla News
Home

অন্নপূর্ণার টাকা না ঢোকায় দুই জেলায় বিক্ষোভ মহিলাদের,

Spread the love

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন আমডাঙা বিডিও অফিসে অন্নপূর্ণার জন্য বিশেষ ক্যাম্প করা হয়েছিল। সেই খবর পেয়ে বহু মহিলা সেখানে ছুটে যান। অভিযোগ, সেখানে একটাই মাত্র কাউন্টার করা হয়েছিল। প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকায় তাঁদের অনেকেই অধৈর্য্য হয়ে পড়েন। হয়রানির প্রতিবাদে বিডিও অফিসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। সেই সঙ্গে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। তাতে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে বচসা বেঁধে যায়। মহিলাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ মহিলাদের অকারণে মারধর করেছে। পুলিশের মারে চারজন মহিলা জখম হয়েছেন। বস্তাধস্তিতে এক মহিলা পুলিশকর্মীও জখম হন। অভিযোগ, ছাতার বাঁট দিয়ে ওই মহিলা পুলিশকর্মীর মাথায় আঘাত করা হয়েছে। স্থানীয় বধূ বান্টি মণ্ডল বলেন, ‘অফলাইন ও অনলাইনে আবেদন করার পরেও অন্নপূর্ণার টাকা পাইনি। অঞ্চল অফিস, বিডিও অফিসে গিয়ে হয়রান হতে হচ্ছে আমাদের। তাই এ দিন বিডিও অফিসে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছি আমরা। পুলিশ আমাদের কয়েকজনকে মারধর করেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *