CIA-মোসাদের ‘নির্দেশে’ গুলি, ৩ প্যালেস্তিনীয় পড়ুয়াকে হত্যার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত ইটন
ব্রাউন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হিশাম আদালতে জানিয়েছেন, বারান্দায় দাঁড়িয়েছিলেন ইটন। তাঁদের দেখে ঘরে ঢুকে যান। পরক্ষণেই একটি পিস্তল নিয়ে বেরিয়ে আসেন। হিশামের বয়ান অনুযায়ী, কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন তিনি। একটি গুলি হিশামের মেরুদণ্ডে লাগে। তার পর থেকেই পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন তিনি। এখন হুইলচেয়ারে চলাফেরা করেন। এমন ঘটনা দেখে ছুটে পাশের একটি বাড়ির পিছনে লোকানোর চেষ্টা করেন হ্যাভারফোর্ড কলেজের পড়ুয়া আবদালহামিদ। পরে বুঝতে পারেন, তাঁর পায়েও গুলি লেগেছে। আর একটি গুলি লাগে ট্রিনিটি কলেজের পড়ুয়া তাহসিনের কলারবোনে।