ভাতা ও সরকারি আইকার্ড চেয়ে আর্জি ঢাক শিল্পীদের
মহিলা ঢাকি গীতা গোলদার ও সোমা দাস বলেন, ‘আমাদের কাজের ক্ষেত্রে সরকারি কার্ড অত্যন্ত জরুরি। আগের সরকারও আমাদের কার্ড দেয়নি। নতুন সরকার আসার পর আমাদের ভাতা বন্ধ হয়ে গিয়েছে। এই দু’টি বিষয়ে আমরা মুখ্যমন্ত্রীকে লিখিত আবেদন করেছি।’ সংস্থার কর্ণধার সজল নন্দী বলেন, ‘এত ঢাকি নিয়ে কাজ করতে হলে লোকশিল্পীর পরিচয়পত্র ও সরকারি ভাতা পাওয়াটা দরকার। এই দাবিতেই মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছি।’