ইরানের হাতে সুপারসনিক ক্রুজ় মিসাইলের প্রযুক্তি দিয়েছে রাশিয়া? কোডনেম C430L কী? - 24 Ghanta Bangla News
Home

ইরানের হাতে সুপারসনিক ক্রুজ় মিসাইলের প্রযুক্তি দিয়েছে রাশিয়া? কোডনেম C430L কী?

Spread the love

ইরানের হাতে কি চলে এসেছে সেই প্রযুক্তি?

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরান রামজেট প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার করেছে। কিন্তু রাশিয়ার সাহায্যে কোনও সুপারসনিক ক্রুজ় মিসাইল তৈরি করে ইরান তার সেনায় মোতায়েন করেছে, এমন প্রমাণ এখনও মেলেনি।

ইরানের হাতে বিপুল মিসাইল ভাণ্ডার রয়েছে। ব্যালিস্টিক ও ক্রুজ় মিসাইলও রয়েছে। কিন্তু রামজেট-চালিত সুপারসনিক ক্রুজ় মিসাইল তৈরিতে সক্ষম হয়েছে, এমনটা এখনও মেলেনি বলে সংবাদমাধ্যম সূত্রে বলা হয়েছে। এমন প্রযুক্তি ইরানের হাতে এলে, পশ্চিম এশিয়ায় আমেরিকা ও তাদের সহযোগী শক্তির জন্য তা ঝুঁকি তৈরি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

যদিও রাশিয়া-ইরানের সামরিক ক্ষেত্রে এই প্রযুক্তি হাতবদল বা তার সম্ভাবনা সংক্রান্ত কোনও বিবৃতি দেয়নি রাশিয়া বা ইরান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *