ফুকেট-দিল্লি প্লেনে কি হাইড্রলিক ফেলিওর! কারণ নিয়ে বাড়ছে জল্পনা
ইতিমধ্যেই মুখ্য পাইলট প্রাথমিক ডোপ টেস্টে পজ়িটিভ এসেছেন। বিস্তারিত পরীক্ষার জন্য তাঁর নমুনা পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটার সময়ে এক পাইলট ছিলেন বিমানের পিছনের দিকে! তিনি কি মুখ্য পাইলট? তা পরিষ্কার নয়। সে ক্ষেত্রে তিনি মাদকাসক্ত থাকলেও তার প্রভাব ককপিটে পড়েনি। প্রশ্ন উঠেছে, যান্ত্রিক ত্রুটির কারণে যদি বিমানটি নেমে এসেছিল, তা হলে পাইলট নিকটবর্তী কোনও বিমানবন্দরে কেন নামলেন না? প্রশ্ন উঠেছে, কোনও নিময়িত ওষুধের কারণে কি পাইলটের ইউরিন টেস্ট প্রাথমিক ভাবে পজ়িটিভ এসেছে?