Suvendu on RG Kar Case: তিলোত্তমাকে দাহর পর সই করেন এরা, এতদিনে প্রকাশ্যে এল নাম, CP-কে কী করতে হবে বলে দেন শুভেন্দু | Suvendu adhikari directs to start new investigation rg kar case - 24 Ghanta Bangla News
Home

Suvendu on RG Kar Case: তিলোত্তমাকে দাহর পর সই করেন এরা, এতদিনে প্রকাশ্যে এল নাম, CP-কে কী করতে হবে বলে দেন শুভেন্দু | Suvendu adhikari directs to start new investigation rg kar case

Spread the love

শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: Facebook

কলকাতা: তিলোত্তমার মৃত্যুর দু’বছর পার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি আরজি কর-কাণ্ডে বিচার এনে দেবেন। গত ৯ অগস্ট তিলোত্তমার মৃত্যু বার্ষিকীর দিন বলেছিলেন, ‘তিলোত্তমাকে আমরা ভুলিনি’। আর মুখ্যমন্ত্রীর যেমন কথা তেমন কাজ। আর এই ঘটনায় এবার নতুন FIR-দায়ের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর নতুন FIR দায়ের। লিখিত অভিযোগ দায়ের করলেন তিলোত্তমার বাবা। আর এই ঘটনায় নাম উঠে এল আরও দুই নতুনের।

শুভেন্দু অধিকারী কী বলেছিলেন?

গত রবিবার তিলোত্তমার স্মরণে সভার আয়োজন হয়। সেখানেই উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে বলেছিলেন, “মৃতদেহ দাহ করার খরচ বাড়ির লোক দেয়নি। বাড়ির লোককে সই করতে হয়। সেই সইও ছিল না। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে ও সন্দীপ মুখোপাধ্যায় এই কাণ্ড করেছেন।” এরপর সিপি ব্যারাকপুরের দিকে তাকিয়ে শুভেন্দু নির্দেশ দেন, “দয়া করে নতুন কেস চালু করুন। দ্রুত অ্যকশন নিন। আমার যা করার আছে করব। অভয়াকে ভুলিনি…অভায়কে ভুলিনি। মানুষ জিতিয়েছেন এই কেসেরে বিচারের জন্য। আমি কমিটেড…আমি কমিটেড।”

এরপর একদিন যেতে না যেতেই অ্যাকশনে পুলিশ। শুরু হল নতুন করে তদন্ত। পুলিশ সূত্রে খবর, খড়দহ থানায় তিলোত্তমার বাবা লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেখানে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ সহ, সোমনাথ দে ও সন্দীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, ভয় দেখানো ও জোর করে আটকে রাখা সহ একাধিক ধারায় রুজু হয়েছে মামলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *