ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড বার্তা, FIFA-র কোপে আর্জেন্তিনা?
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্তিনা। তবে জয়ের আনন্দের মাঝেই নতুন বিতর্কে জড়িয়েছে লিওনেল মেসিদের দল। ম্যাচের পর ফুটবলারদের হাতে দেখা যায় ‘ফকল্যান্ড আর্জেন্তিনার’ লেখা একটি ব্যানার। ফিফার নিয়ম অনুযায়ী, রাজনৈতিক বার্তা প্রদর্শন নিষিদ্ধ। তাই এই ঘটনায় বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে।