মন্দারমণির পর সানির রসগোল্লা, ফুচকা প্রেম! বাংলাকে কেন এত ভালোবাসছেন? | sunny leone mandarmani visit bengali food love rosogolla phuchka - 24 Ghanta Bangla News
Home

মন্দারমণির পর সানির রসগোল্লা, ফুচকা প্রেম! বাংলাকে কেন এত ভালোবাসছেন? | sunny leone mandarmani visit bengali food love rosogolla phuchka

Spread the love

বলিউডের ‘বম্বশেল’ সানি লিওনির (Sunny Leone) হঠাৎ বাংলা প্রেমের জোয়ারে নেটপাড়া এখন তোলপাড়। যে লাস্যময়ীর ছুটির ঠিকানা হওয়ার কথা ছিল মালদ্বীপের নীল জলরাশি, মায়ামির সৈকত কিংবা নিদেনপক্ষে গোয়ার বিলাসবহুল রিসোর্ট— তিনি সমস্ত চেনা ছক ভেঙে আস্তানা গেড়েছেন বাঙালির অতি পরিচিত উইকেন্ড ডেস্টিনেশন মন্দারমণিতে (Mandarmani)! হ্যাঁ, সোশাল মিডিয়ায় সানির একের পর এক মন্দারমণি পোস্ট দেখে এখন নেটদুনিয়ায় বড়সড় শোরগোল।

রথের বৃষ্টিভেজা আবহে যখন আপামর বাঙালির মন জুড়ে শুধুই গরম জিলিপি আর পাঁপড়ভাজা, ঠিক তখনই বঙ্গ রসনার প্রেমে ডুব দিলেন নীলছবির এই প্রাক্তন তারকা। বৃহস্পতিবার মন্দারমণির সৈকত থেকেই নেটদুনিয়ায় পারদ চড়ালেন সানি। পরনে ছোট স্কার্ট, উন্মুক্ত ব্রালেট, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক আর চোখে স্টাইলিশ রোদচশমা— এহেন বোল্ড রূপেই পুরুষ হৃদয়ে ঝড় তুললেন তিনি। বিনোদন জগতের খবর, আন্তর্জাতিক এক নামী ব্র্যান্ডের শুটিংয়ের খাতিরেই সানির এই মন্দারমণি সফর। যদিও এই সফরের আসল কারণ নিয়ে সানি নিজে মুখ খোলেননি, তবে তাঁর ইনস্টাগ্রাম পোস্টের বহর দেখে এটুকু স্পষ্ট— ভক্তদের মন থেকে মালদ্বীপের নাম মুছে সেখানে মন্দারমণিকে পাকাপাকিভাবে খোদাই করে দিতে চান তিনি।

তবে টুইস্ট লুকিয়ে ছিল এই গ্ল্যামারাস ছবির ক্যাপশনে। সানি লিখেছেন, “মন বলছে রসগোল্লা, কিন্তু মেজাজ পুরো ফুচকা…!” ব্যস, সানির মুখে রসগোল্লা আর ফুচকার নাম শুনেই বাঙালি ভক্তদের উন্মাদনা এখন আকাশছোঁয়া। দাবানলের গতিতে ভাইরাল হওয়া এই পোস্টে নেটিজেনদের মন্তব্য, পর্যটন চাঙ্গা করার পর সানি এবার কোমর বেঁধেছেন বাঙালি খাবারের প্রচার করতে! কেউ সানিকে ভালোবেসে রসগোল্লা খাওয়ানোর আবদার করেছেন, তো কেউ আবার মায়ানগরীর এই নায়িকাকে খাঁটি বাঙালি স্টাইলে ‘চপ-বেগুনি’ চেখে দেখার পরামর্শ দিয়েছেন। সব মিলিয়ে, সানির এই বাঙালি অবতার এখন সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় ‘টক অফ দ্য টাউন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *