Suvendu on Baruipur: গণপিটুনিতে যাঁর মৃত্যু হয়েছে উনি ইনোসেন্ট, পুলিশ বলেছে আমার কথা নয়: শুভেন্দু | CM Suvendu Adhikari said that the person who died in the mob beating was innocent - 24 Ghanta Bangla News
Home

Suvendu on Baruipur: গণপিটুনিতে যাঁর মৃত্যু হয়েছে উনি ইনোসেন্ট, পুলিশ বলেছে আমার কথা নয়: শুভেন্দু | CM Suvendu Adhikari said that the person who died in the mob beating was innocent

Spread the love

শুভেন্দু অধিকারী, মুখ্য়মন্ত্রীImage Credit: Tv9 Bangla

বারুইপুর: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এরপর এসপি অফিসে যান তিনি। সেখান থেকে মুখ্য়মন্ত্রী তথা পুলিশমন্ত্রী আরও একবার জানালেন কাউকে রেয়াত করা হবে না। শুধু তাই নয়, তিনি এও জানালেন গণপিটুনিতে যে মৃত্যুর ঘটনা ঘটেছে, তাতেও অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বস্তুত, যে দিন নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছিল, সে দিন এই ব্যক্তিকে অভিযুক্ত সন্দেহ করে গণপিটুনিতে হত্যা করার অভিযোগ ওঠে ক্ষিপ্ত জনতার বিরুদ্ধে।

কী কী বলেছেন শুভেন্দু?

মঙ্গলবার মুখ্যমন্ত্রী নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেছেন। একই সঙ্গে দেখা করেছেন গণপিটুনির ঘটনায় মৃতের পরিবারের সঙ্গেও। তখনই তিনি বলেন, “পুলিশ আমায় যা বলেছে…আই অ্যম নট ইনভেস্টিগেটিং অথারিটি। গণপিটুনিতে যাঁর মৃত্যু হয়েছে উনি ইনোসেন্ট। পুলিশ আমায় যা বলেছে, এটা আমার কথা নয়। তার পরিবারের সঙ্গে আমি দেখা করেছি। উনি জাস্টিস পাবেন।” এরপর তাঁর কড়া হুঁশিয়ারি, যে বা যাঁরা এই ঘটনার পর সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাঁদেরও ছেড়ে কথা বলা হবে না। মুখ্যমন্ত্রী বলেন, “যত গাড়ি ভেঙেছে, রেল লাইন ভেঙেছে তাঁদের গ্রেফতার করা হবে।

শুভেন্দু এ দিন এও বলেছেন, “গণপিটুনিতে একটি নিরীহ ছেলেকে মেরে ফেলেছে। অবিবাহিত ইয়াং বয়, সেখানে যাঁরা হত্যাকারী তাঁদের খুনের কেসে যুক্ত করা হবে। পুলিশকে নির্দেশ আছে যাঁরা যাঁরা গুন্ডামি করেছে পুরো দিন ধরে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ হবে।”

এখানে উল্লেখ্য, গতকালই শুভেন্দু আশ্বাস দিয়েছিলেন এই ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে। তিনি বলেছিলেন, “জঘন্যতম ঘটনা। আইজি-র নেতৃত্বে এসটিএফ কাজ করছে। পরিবার যা চেয়েছে, তা করার ব্যবস্থা করছে সরকার। ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *