ফোর্সড লেবার পণ্য আমদানি 'বন্ধ', সিদ্ধান্ত কেন্দ্রের - 24 Ghanta Bangla News
Home

ফোর্সড লেবার পণ্য আমদানি ‘বন্ধ’, সিদ্ধান্ত কেন্দ্রের

Spread the love

সংবাদসংস্থার রিপোর্টে দাবি, যে সব পণ্য ‘ফোর্সড লেবার’ ব্যবহার করে উৎপাদন করা হয়, সেগুলির আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে নয়াদিল্লি। সোমবার ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (ডিজিএফটি) কর্তৃপক্ষ একটি নোটিফিকেশন-এ জানান, ২০২৩-এর ফরেন ট্রেড পলিসি-তে একটি নতুন প্রভিশন যোগ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, কোনও পণ্য সম্পূর্ণ বা আংশিক ভাবে ফোর্সড লেবার ব্যবহার করে উৎপাদন করা হয়েছে, তা যদি তদন্তে উঠে আসে, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থা বা পণ্যের আমদানির উপরে নিষেধাজ্ঞা জারি করতে পারবে কেন্দ্র। সরকারি গেজ়েট-এ বিষয়টি প্রকাশের ৩০ দিন পর থেকে নতুন আইনটি চালু হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *