যে ইতিহাস আজও ‘অজানা’ই রয়ে যায় - 24 Ghanta Bangla News
Home

যে ইতিহাস আজও ‘অজানা’ই রয়ে যায়

Spread the love

একশো বছরেরও আগেকার লেখা বাদল সরকারের এই ঐতিহাসিক গল্পকে কেন বেছে নিলেন সুরঞ্জনা দাশগুপ্ত? নির্দেশিকার কথায়, ‘পৃথিবীর কত ইতিহাস যে লেখাই হয়নি, অজানাই রয়ে গিয়েছে। ইতিহাস কি শুধুই রাজার আর রাজত্বের? রাষ্ট্র কিংবা রাষ্ট্র ব্যবস্থার?’ আসলে সুরঞ্জনা এই নাটকের মধ্যে খুঁজে পেতে চেয়েছেন এক অজানা সত্যকে। প্রবীণ নাট্য-ব্যক্তিত্ব অশোক মুখোপাধ্যায়ের সম্পাদনায় এই নাটকের সবচেয়ে বড় মূলধন হলো, কুশীলবদের অসাধারণ অভিনয়ের দক্ষতা। যা ‘নির্বাক অভিনয় অ্যাকাডেমি’র আবারও বড় নিদর্শন। অভিনয়ে পদ্মনাভ দাশগুপ্ত, মৌলি রায়, অনির্বাণ দাস, শঙ্কর চন্দ, ইন্দ্রজিৎ পাল, অনুপম বন্দ্যোপাধ্যায়, অনিকেত ঘোষ, হারান বিশ্বাস, তন্ময় মজুমদার। আলোয় সমর পাড়ুই ও রাজু ধর। মঞ্চে সন্দীপ বিশ্বাস। ফের সুরঙ্গমাকে অভিনন্দন, ইতিহাসে লুকিয়ে থাকা এক অজানা ‘অন্য’ ইতিহাসেরও সন্ধান দেওয়ার জন্য।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *