West Bengal Weather Update: বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ফুঁসছে নিম্নচাপ, রথযাত্রার জন্য বড় অ্যালার্ট! এই জেলাগুলি তুমুল বৃষ্টিতে ভাসবে... | SeWest Bengal Weather Update: Depression over Bay of Bengal, heavy rain alert for South Bengal districts, Know Latest Weather Update - 24 Ghanta Bangla News
Home

West Bengal Weather Update: বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ফুঁসছে নিম্নচাপ, রথযাত্রার জন্য বড় অ্যালার্ট! এই জেলাগুলি তুমুল বৃষ্টিতে ভাসবে… | SeWest Bengal Weather Update: Depression over Bay of Bengal, heavy rain alert for South Bengal districts, Know Latest Weather Update

Spread the love

আকাশ ঘনিয়ে আসছে দুর্যোগ।Image Credit: PTI

কলকাতা: এক নিম্নচাপের ফাঁড়া কাটতে না কাটতেই জন্ম নিল আরেক নিম্নচাপ (Depression)। নতুন নিম্নচাপের জেরে বাংলা জুড়ে বাড়বে বৃষ্টি (Rainfall)। আগামিকাল, রথযাত্রায় দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। কোথায় কোথায় বৃষ্টি হবে?

জানা গিয়েছে, বঙ্গোপসাগরের উপরে এই মরশুমের দ্বিতীয় নিম্নচাপের জন্ম হয়েছে। বাংলা-ওড়িশা উপকূলে ঘনীভূত হয়েছে নিম্নচাপ।  বাংলা-ওড়িশা হয়েই স্থলভাগে ঢুকবে নিম্নচাপ। এর জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে।

নিম্নচাপের বৃষ্টিতে চাষে সুরাহা হলেও, নিচু এলাকায় জল জমার আশঙ্কা তৈরি হয়েছে। আজ, বুধবার উপকূল ও লাগোয়া জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামিকাল, রথযাত্রার দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলি হল দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুর। 

উপকূলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে বলেই সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ভারী বৃষ্টি তো আছেই। নিম্নচাপের জন্যই আগামী ১৯ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার থেকে ধীরে ধীরে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। অর্থাৎ রথযাত্রায় প্রবল বৃষ্টি হলেও, উল্টো রথে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই বেশি।

এদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতেই, রবিবার থেকে আবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। রবি-সোম উত্তরের ৫ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *