মুক্তির আগেই ‘মির্জ়াপুর দ্য মুভি’র বক্স অফিস কালেকশনে ঝড়, কোন রাজ্যে কত আয়? - 24 Ghanta Bangla News
Home

মুক্তির আগেই ‘মির্জ়াপুর দ্য মুভি’র বক্স অফিস কালেকশনে ঝড়, কোন রাজ্যে কত আয়?

Spread the love

বলিউডের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘মির্জ়াপুর দ্য মুভি’ মুক্তি এখন শুধু সময়ের অপেক্ষা। নির্মাতারা সিনেমাটির ঘোষণার পর থেকেই ভক্তেরা বড় পর্দায় ছবিটি দেখার জন্য ভীষণ ভাবে উত্তেজিত। ইতিমধ্যেই ট্রেলারে ভক্তেরা ছবিটির প্রতি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। ৪ সেপ্টেম্বর সিনেমা মুক্তির আগে ইতিমধ্যেই অগ্রিম বুকিং নজরকাড়া। বক্স অফিসে কোটি কোটি টাকা আয় করছে। জানেন এখনও পর্যন্ত কত আয় করেছে এই সিনেমা?

সূত্রের খবর, আলি ফজ়ল এবং পঙ্কজ ত্রিপাঠী অভিনীত ছবিটি এখনও পর্যন্ত ৭,৪০৮টি শো বুকিং হয়েছে। এ ছাড়াও, ভারতে দুপুর বারোটা পর্যন্ত ১,৪১,৩৭০টি টিকিট বিক্রি হয়েছে। মুক্তির আগে এই অঙ্ক আরও বাড়বে বলে আশা করা যায়।

আসাম, বিহার, ছত্রিশগড়, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, ওড়িশা, রাজস্থান, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং দিল্লিতে অগ্রিম বুকিং থেকে চলচ্চিত্রটি সর্বাধিক আয় করেছে। সিনেমাটি আসামে ৬.৭ লক্ষ টাকা, বিহারে ২৬ লক্ষ টাকা, ছত্তিশগড়ে ১০.৭২ লক্ষ টাকা, গুজরাটে ৫৭.৮৭ লক্ষ টাকা, হরিয়ানায় ৫.৭১ লক্ষ টাকা, ঝাড়খণ্ডে ১১.৮১ লক্ষ টাকা, কর্নাটকে ২৩.৪৮ লক্ষ টাকা, মধ্যপ্রদেশে ২৬.৮৩ লক্ষ টাকা, মহারাষ্ট্রে ৯২.২২ লক্ষ টাকা, পাঞ্জাবে ১৬.২৩ লক্ষ টাকা, রাজস্থানে ৩০.৮ লক্ষ টাকা, উত্তরপ্রদেশে ৮৫.৯ লক্ষ টাকা, পশ্চিমবঙ্গে ২৯.৯২ লক্ষ টাকা এবং দিল্লিতে ১.১৮ কোটি টাকা আয় করেছে।

‘মির্জাপুর দ্য মুভি’-তে ‘মির্জাপুর’ সিরিজ়ের মতোই অ্যাকশন দৃশ্য থাকবে বলে মনে করা হচ্ছে। আলি ফজ়ল, দিব্যেন্দু, পঙ্কজ ত্রিপাঠি, শ্বেতা ত্রিপাঠি, রসিকা দুগ্গাল এবং শিবা চাড্ডা। এ ছাড়াও রবি কিষাণ, জিতেন্দ্র কুমার, মোহিত মালিক এবং সোনল চৌহানের মতো কিছু নতুন মুখও যোগ দিয়েছেন এ বার সিনেমায় তারকাদের তালিকায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *