হাওড়া পুরসভার অর্ধেক ওয়ার্ড জলমগ্ন, বাড়ছে ডেঙ্গি নিয়ে চিন্তাও, কী জানালেন মন্ত্রী? - 24 Ghanta Bangla News
Home

হাওড়া পুরসভার অর্ধেক ওয়ার্ড জলমগ্ন, বাড়ছে ডেঙ্গি নিয়ে চিন্তাও, কী জানালেন মন্ত্রী?

Spread the love

হাওড়া পুর এলাকার ৫০টি ওয়ার্ডের মধ্যে কমপক্ষে ২৫টি ওয়ার্ডে জল জমেছে। মধ্য হাওড়ার কদমতলা, টিকিয়াপাড়া, উত্তর হাওড়ার সালকিয়া, ঘুসুড়ি ছাড়াও রামরাজাতলা, বেলগাছিয়া, দাশনগর, লিলুয়া-সহ বিস্তীর্ণ এলাকায় জল দাঁড়িয়ে যায়। নোংরা জল গৃহস্থের ঘরের মধ্যে ঢুকে যায়। অনেক বাড়ির বাসিন্দার বাড়িতে তালা লাগিয়ে আত্মীয়ের বাড়িতে চলে গিয়েছেন। অনেকে আবার নীচের তলা থেকে জিনিসপত্র উপরের তলায় সরাতে বাধ্য হয়েছেন। জলমগ্ন অধিকাংশ বাড়িতে রান্নাবান্না বন্ধ। পানীয় জলের অভাব। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা চরম দুর্ভোগে রয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *