কেরালা ব্লাস্টার্সকে বিদায়, কোথায় গেলেন শচীন সুরেশ? - 24 Ghanta Bangla News
Home

কেরালা ব্লাস্টার্সকে বিদায়, কোথায় গেলেন শচীন সুরেশ?

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বিগত কিছু সিজন ধরে হতাশাজনক ফলাফল থেকেছে ওডিশা এফসির (Odisha FC)। একের পর এক গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে কার্যত ধরাশায়ী হয়েছিল জগন্নাথের রাজ্যের এই…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বিগত কিছু সিজন ধরে হতাশাজনক ফলাফল থেকেছে ওডিশা এফসির (Odisha FC)। একের পর এক গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে কার্যত ধরাশায়ী হয়েছিল জগন্নাথের রাজ্যের এই দল। শেষ মরসুম ও তাঁর ব্যাতিক্রম ছিল না। এমনকি সেই সময় দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল আয়োজন ঘিরে ও দেখা দিয়েছিল ধোঁয়াশা। এমন পরিস্থিতিতে ক্লাব ছেড়েছিলেন তৎকালীন কোচ সার্জিও লোবেরা। শুধুমাত্র কোচ নয়। অনিশ্চিত পরিস্থিতির কথা মাথায় রেখে একের পর এক দাপুটে বিদেশি ফুটবলারদের লোন চুক্তিতে অন্যত্র পাঠাতে বাধ্য হয়েছিল সুপার কাপ জয়ী এই দল।

Also Read |  এমবাপের পাশে ইয়ামাল, বর্ণবিদ্বেষী মন্তব্যে প্রাক্তন প্রধানমন্ত্রীকে কড়া জবাব

তবে সেইসব এখন অতীত। এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। সেইমতো এবার দল গোছাতে শুরু করেছে ম্যানেজমেন্ট। সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে বিদেশি ফুটবলারদের পাশাপাশি ভারতীয় ফুটবলারদের ও দলে টানার কাজ চালাচ্ছে জগন্নাথের রাজ্যের এই ফুটবল দল। সেক্ষেত্রে এবার ব্যাপকভাবে সামনে এসেছে গোলরক্ষক শচীন সুরেশের নাম। বলাবাহুল্য, শেষ কিছু বছরে দক্ষিণের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব তথা কেরালা ব্লাস্টার্সের সঙ্গে যুক্ত ছিলেন বছর পঁচিশের এই ফুটবলার। তবে গত আইএসএলে দলের জার্সিতে খুব একটা সুযোগ পাননি তিনি।

Also Read | FIFA বিশ্বকাপে সুযোগ পেল ভারত! কাপ জেতার হুংকার রঞ্জিত বাজাজের

খেলতে পেরেছিলেন মাত্র একটি ম্যাচ। গত মে মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়েছে কেরালার। তারপর থেকেই তাঁর সঙ্গে কথাবার্তা শুরু করেছিল ওডিশা এফসি। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আসন্ন দুইটি মরসুমের জন্য সই করে ফেলেছেন ওডিশা এফসিতে। এই দলে আদৌও কতটা সাফল্য পান, সেদিকেই তাকিয়ে থাকবে প্রত্যেকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *