জঙ্গলমহলের ছেলেমেয়েরা অলিম্পিক্সে পদক আনবে, আশাবাদী ইন্দ্রনীল
ঝাড়গ্রাম স্টেডিয়াম এবং বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি পরিদর্শনের পরে মন্ত্রী বলেন, ‘১৫ বছর এবং বামফ্রন্টের ৩৫ বছর জঙ্গলমহল ক্রীড়া ক্ষেত্রে অবহেলিত হয়েছে। এখানকার ছেলেমেয়েদের প্রচুর প্রতিভা আছে। তারা আগামী দিনে পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করবে। জঙ্গলমহলের খেলোয়াড়দের জন্য কী ধরনের পরিকাঠামো রয়েছে, তা খতিয়ে দেখার জন্য ঝাড়গ্রাম স্টেডিয়াম এবং বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি পরিদর্শন করা হয়েছে। এখানে কী ধরনের সুবিধা এবং সহযোগিতার প্রয়োজন তা তাঁদের থেকে শুনেছি যা আগামী দিনে করে দেওয়া হবে। আমরা আশাবাদী অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসে ভালো করবে এই এলাকার ছেলেমেয়েরা।’