বন্ধ বহু প্রতিষ্ঠান, সরকারি স্কুল নিয়ে উদ্বেগ নীতি আয়োগের রিপোর্টে
এই সময়, নয়াদিল্লি: গত এক দশকে সারা দেশে প্রায় ৯৪,০০০ সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে বলে নীতি আয়োগের রিপোর্টে জানানো হলো৷ রিপোর্টে দাবি, প্রতি দিন গড়ে ২৫টি স্কুলে তালা ঝুলেছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সূত্রের দাবি, রিপোর্টে জানানো হয়েছে ২০১৪-’১৫ অর্থবর্ষে দেশে সরকারি স্কুলের সংখ্যা ছিল ১১.০৭ লক্ষ৷ ২০২৪-’২৫ অর্থবর্ষে তা হয়েছে ১০.১৩ লক্ষ৷ এই সময়ে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের সংখ্যা ৮৩,০০০ থেকে কমে হয়েছে ৭৯,০০০৷