স্টেশনে নজর ক্যামেরার, পিক ফেললেই জরিমানা, ফেশিয়াল রিকগনিশন সিস্টেমে মিলছে সাফল্য
রেলের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত পূর্ব রেলের ১৪৩টি স্টেশনে ৩,৭৬৪টি সিসিটিভি ক্যামেরা, ৫৪০টি ফেশিয়াল রিকগনিশন ইউনিট এবং ৫৭০টি প্যানিক বাটন বসানো হয়েছে। প্ল্যাটফর্মে ঢোকা–বোরোনোর মুখে, টিকিট কাউন্টার, ওয়েটিং হল, পার্কিং এরিয়া, কন্ট্রোল রুম-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হাই ডেফিনিশন ও ফোর কে ইউএইচডি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি রয়েছে প্যান-টিল্ট-জ়ুম ক্যামেরা এবং ভিডিয়ো অ্যানালিটিক্স প্রযুক্তি।