Sabyasachi Dutta: শাঁখা বাঁধানো থেকে চওড়া হার-চূড়, কী নেই! সব্যসাচীর 'বান্ধবী' টিনার বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা | Kgs of gold recovered from Sabyasachi Dutta's close TMC leader Tina Bhowmick Saha's house in Nadia - 24 Ghanta Bangla News
Home

Sabyasachi Dutta: শাঁখা বাঁধানো থেকে চওড়া হার-চূড়, কী নেই! সব্যসাচীর ‘বান্ধবী’ টিনার বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা | Kgs of gold recovered from Sabyasachi Dutta’s close TMC leader Tina Bhowmick Saha’s house in Nadia

Spread the love

সব্যসাচী দত্ত ও টিনা ভৌমিক সাহাImage Credit: TV9 Bangla

কলকাতা: কেউ তোলাবাজির জন্য গ্রেফতার, কেউ শ্লীলতাহানির মামলায়। এমনিতেই তৃণমূলের বিড়ম্বনার শেষ নেই। তার মধ্যেই সামনে এলে কেজি কেজি সোনার ছবি। রাতভর তল্লাশি চালিয়ে তৃণমূল নেত্রীর বাড়ি থেকে তিন কেজি সোনা উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্য়েই সামনে এসেছে উদ্ধার হওয়া সোনার ছবি। পুলিশ সূত্রে খবর, তৃণমূল নেতা তথা বিধাননগর পুরনিগমের চেয়ারপার্সন সব্যসাচী দত্তর বিরুদ্ধে তদন্ত চালাতে গিয়েই উদ্ধার হয়েছে সেই সোনা।

গত ৮ জুন তোলাবাজির অভিযোগে গ্রেফতার হন সব্যসাচী দত্ত। আজ, মঙ্গলবার তাঁর পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। আর এরই মধ্য়ে নতুন তথ্য সামনে এল। জানা গিয়েছে, সব্যসাচীকে সঙ্গে নিয়ে নদিয়ার তেহট্ট ও করিমপুরে তল্লাশি চালায় বিধাননগর উত্তর থানার পুলিশ। তল্লাশি চলে তৃণমূল নেত্রী তথা সব্যসাচী ঘনিষ্ঠ টিনা ভৌমিক সাহার বাপের বাড়ি ও শ্বশুর বাড়িতে।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *