Ritabrata Banerjee: কোর্ট পেপারে সই করিয়ে নিলেন ঋতব্রত | Ritabrata Banerjee led TMC reportedly had all attendees sign court papers during a New Town meeting - 24 Ghanta Bangla News
Home

Ritabrata Banerjee: কোর্ট পেপারে সই করিয়ে নিলেন ঋতব্রত | Ritabrata Banerjee led TMC reportedly had all attendees sign court papers during a New Town meeting

Spread the love

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়Image Credit: Tv9 Bangla

কলকাতা: বিধানসভায় সই জালিয়াতি কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। তদন্তে নেমে অভিষেক, কুণাল থেকে মদন…একাধিক নেতাদের দুয়ারে পৌঁছেছে সিআইডি। এবার সেই সই জালিয়াতি বিতর্ক থেকে কি সতর্ক ‘আসল’ তৃণমূলও? গতকালই নিউটাউনের হোটেলে বৈঠক করেছিল ঋতব্রতদের তৃণমূল। সূত্রের খবর ,বৈঠকে উপস্থিত সকলকে দিয়ে একটি কোর্ট পেপারে সই করিয়ে নিয়েছেন ঋতব্রতরা।

সোমবার নিউটাউনের অভিজাত হোটেলে বৈঠকে বসেছিল আসল তৃণমূল। গোপন বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরনিগমের একগুচ্ছ কাউন্সিলর। দুপুরেই তৃণমূলের প্রায় ৬০ থেকে ৭০ জন কাউন্সিলর ওই হোটেলে পৌঁছন বলে সূত্রের খবর। হাজির ছিলেন প্রাক্তন মেয়র তথা বিধায়ক ফিরহাদ হাকিম ও বিধায়ক জাভেদ খান। ছিলেন জুঁই বিশ্বাস, কাজরী বন্দ্যোপাধ্য়ায়রাও। ঋতব্রত ছাড়া ‘আসল’ তৃণমূলের কিছু বিধায়কও উপস্থিত ছিলেন।

সূত্রের খবর, নিউটনের ওই হোটেলে নতুন তৃণমূলের ডাকা বৈঠকে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের প্রত্যেককে একটি কোর্ট পেপারে সই করতে হয়েছে। কোর্ট পেপারের বয়ানে রয়েছে, বৈঠকে যাঁরা রয়েছেন, তাঁরা স্বেচ্ছায় উপস্থিত হয়েছেন। এমনকি গোটা বিষয়টির ভিডিও রেকর্ডিংও করা হয়েছে বলে জানা গিয়েছে। যা নজিরবিহীন বলে দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনৈতিক মহল বলছে, সই জালিয়াতির বিতর্ক থেকে শিক্ষা নিয়েই সতর্ক ঋতব্রতদের তৃণমূল। তাই কোর্ট পেপারে সই করিয়ে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *