জ্যৈষ্ঠ কৃষ্ণা ষষ্ঠীতে সর্বার্থ সিদ্ধি যোগ, জানুন আজকের রাশিফল
আজকের রাশিফল শনিবার ৬ জুন ২০২৬ (Horoscope Today)। চাঁদ আজ মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে গোচর করবে। পঞ্জিকা অনুসারে আজ রাত ২টো ৪০ মিনিট পর্যন্ত থাকবে জ্যৈষ্ঠ কৃষ্ণা ষষ্ঠী তিথি।
আজ ইন্দ্র যোগ ও বৈধৃতি যোগের প্রভাব থাকছে। পাশাপাশি আজ থাকবে প্রথমে শ্রবণা নক্ষত্র ও পরে ধনিষ্ঠা নক্ষত্র। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার হলো গ্রহরাজ শনির দিন। আজ ভোর ৪টে ৫১ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ১৯ মিনিটে সূর্যাস্ত হবে। বড় ঠাকুরের আশীর্বাদে আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে।
আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।