Vande Mataram: বন্দে মাতরম নিয়ে নয়া নির্দেশিকা শাহর মন্ত্রকের, কী বলল? - Bengali News | Union Home Ministry issued fresh guidelines mandating the singing or playing of the national song Vande Mataram at designated government functions - 24 Ghanta Bangla News
Home

Vande Mataram: বন্দে মাতরম নিয়ে নয়া নির্দেশিকা শাহর মন্ত্রকের, কী বলল? – Bengali News | Union Home Ministry issued fresh guidelines mandating the singing or playing of the national song Vande Mataram at designated government functions

Spread the love

কী নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক?

নয়াদিল্লি: জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-র মতো এবার থেকে সরকারি অনুষ্ঠানে রাষ্ট্রীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’ গাওয়া এবং বাজানো বাধ্যতামূলক করা হল। অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই নিয়ে নতুন নির্দেশিকা জারি করল। ওই নির্দেশিকায় বলা হয়েছে, যদি রাষ্ট্রীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’ এবং জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ একসঙ্গে গাওয়া বা বাজানো হয়, তাহলে প্রথমে ‘বন্দে মাতরম’ বাজানো হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, ‘বন্দে মাতরম’ গান গাওয়া বা বাজানোর সময় শ্রোতাদের উঠে দাঁড়াতে হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বলা হয়েছে, ‘বন্দে মাতরম’-এর ৩.১০ মিনিটের সংস্করণ, যার ছয়টি স্তবক রয়েছে, বিভিন্ন সরকারী অনুষ্ঠানে বাজানো কিংবা গাওয়া উচিত। জাতীয় পতাকা উত্তোলনের সময়, সরকারি অনুষ্ঠানে রাষ্ট্রপতির আগমন ও যাওয়ার সময়, জাতির উদ্দেশে তাঁর ভাষণের আগে ও পরে রাষ্ট্রীয় গান বাজানো হবে। একইরকমভাবে রাজ্যপালদের আগমন ও ভাষণের আগে ও পরে ‘বন্দে মাতরম’ গান বাজানো কিংবা গাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *