Adani Group: কুমোরটুলি ঘাট 'সাজানোর' দায়িত্ব পেল আদানি - Bengali News | Adani Group to Restore Kolkata Historic Kumartuli Ghat - 24 Ghanta Bangla News
Home

Adani Group: কুমোরটুলি ঘাট ‘সাজানোর’ দায়িত্ব পেল আদানি – Bengali News | Adani Group to Restore Kolkata Historic Kumartuli Ghat

কলকাতা: কুমোরটুলি ঘাটের সিঁড়ির প্রতিটি ধাপে সময়ের ছাপ স্পষ্ট। বছর বছর ধরে গঙ্গার ধারে ইতিহাসের কত ঘটনার বাহক এই ঘাটটি। কিন্তু সাধারণের যাওয়ার জন্য কার্যত অনুপযোগী। বর্ষাকালে তো আবার প্রাণ হাতে নিয়ে সেখানে যাতায়াত করেন স্থানীয়রা। এবার সেই কুমোরটুলি ঘাটের রূপ ফেরানোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিল আদানি গোষ্ঠী।

শুক্রবার সংস্থা তরফে জানা গিয়েছে, কুমোরটুলি ঘাট পুনঃস্থাপনের জন্য কলকাতার শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় বন্দরের সঙ্গে হাত মিলিয়েছে তারা। স্থানীয় থেকে পর্যটকরা যাতে প্রত্যেকেই নিরাপদে এই ঘাটে চলা ফেরা করতে পারেন, সেই বিষয়টাকেই সুনিশ্চিত করতে এই কাজ নিজেদের কাঁধে তুলে নিয়েছে আদানি গোষ্ঠী।

ইতিমধ্যে এসএমপিকে বা শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় বন্দর, কলকাতার সঙ্গে একটি সমঝোতা পত্র বা MoU স্বাক্ষর করেছে আদানি গোষ্ঠীর আওতাধীন আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনমিক জোন। এই দুই সংস্থা মিলেই এই ঘাটটির রূপ ফেরানোর কাজ শুরু করবে।

SMPK-এর চেয়ারম্যান রথেন্দ্র রমন জানিয়েছেন, ‘এটাকে শুধু কোনও পুনঃস্থাপন বা পুনরুদ্ধার প্রকল্প হিসাবেই আমরা দেখছি না। বরং বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে তোলার একটা মাধ্যমও।’ অন্যদিকে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনমিক জোনের বিজনেস ডেভেলপমেন্ট প্রেসিডেন্ট সুব্রত ত্রিপাঠী বলেছেন, ‘আমরা এই কাজ হাত পেয়ে খুবই গর্বিত বোধ করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *