ভাতার: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা মাটির বাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের ১২ জন সদস্য। সামান্য আহত হয়েছেন দু’জন। শনিবার পূর্ব বর্ধমানের ভাতারের বামশোর গ্রামে দুর্ঘটনাটি ঘটে। বাড়ির সমস্ত জিনিসপত্র মাটি চাপা পড়ে গিয়েছে। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এর জেরে মাটির বাড়িটি নড়বড়ে হয়ে গিয়েছিল। দোতালা এই বাড়ির মালিক আজিজুল শা। বাড়িতে ১২ […]