Ghatal Flood Situation: ঘাটালে বন্যার জলে ডুবে মৃত্যু ক্লাস ওয়ানের ছাত্রীর, জলে ডোবা রাস্তাতে দিক ভুলে জলেই হারিয়ে গেলেন আরও একজন - Bengali News | Class one student drowned in floodwaters in Ghatal, another person lost his way on the flooded road and got lost in the water - 24 Ghanta Bangla News
Home

Ghatal Flood Situation: ঘাটালে বন্যার জলে ডুবে মৃত্যু ক্লাস ওয়ানের ছাত্রীর, জলে ডোবা রাস্তাতে দিক ভুলে জলেই হারিয়ে গেলেন আরও একজন – Bengali News | Class one student drowned in floodwaters in Ghatal, another person lost his way on the flooded road and got lost in the water

Spread the love

নিখোঁজের খোঁজে চলছে তল্লাশি Image Credit source: TV 9 Bangla

ঘাটাল: সময় যত যাচ্ছে পরিস্থিতির ততই অবনতি হচ্ছে। ফুঁসছে শিলাবতী। ইতিমধ্যেই ঘাটাল পৌরসভার ১৩টি ওয়ার্ড, এবং ৬টি গ্রাম পঞ্চায়েত এলাকা সম্পূর্ণভাবে জলের তলায় চলে গিয়েছে। অন্যান্যা এলাকার লোকজনও বানভাসী হওয়ার আশঙ্কা করছেন। এরইমধ্যে সকালে-বিকালে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। মৃত্যু হল একজনের। খোঁজ মেলেনি আরও একজনের। ঘাটাল ব্লকের দেওয়ানচক ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কিশমত কোতুলপুর গ্রামে জলে ডুবে মৃত্যু হয় প্রথম শ্রেণির এক ছাত্রীর। বিকালে মৃত্যু হল বাজার করে বাড়ি ফেরার পথে ঘাটাল ব্লকের অজবনগর দুই গ্রাম পঞ্চায়েতের অজবনগর গ্রামের এক বাসিন্দার। 

প্রথম শ্রেণির ওই ছাত্রীর নাম সুলতানা খাতুন। রঘুনাথপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল সে। স্থানীয় সূত্রে খবর, স্কুলে যাওয়ার নাম করে পাড়ার ছেলেদের সঙ্গে স্নান করতে গিয়ে বন্যার জলে তলিয়ে যায় সুলতানা। যদিও যখন এটা ঘটে তখন কেউ টের পাননি। পরে জানাজানি হতেই উদ্ধার কাজে নামেন এলাকার বাসিন্দারা। দেহ উদ্ধারের পর ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। 

অন্যদিকে ঘাটাল শহর থেকে দুই ব্যাগ বাজার করে ফিরছিলেন অজবনগর গ্রামের বাসিন্দা নিমাই ডগরা (৪৬) বাড়ি ফিরছিল। কিন্তু জল থইথই রাস্তাতে দিক বুঝতে না পেরে তলিয়ে যান তিনি। তবে এখনও তাঁর দেহের খোঁজ পাওয়া যায়নি। স্পিডবোর্ড নামিয়ে বন্যার জলে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *