Ishan Kishan: রাখেনি মুম্বই, নতুন জার্সিতে ঈ’শানদার’ প্রথম সেঞ্চুরি; সেলিব্রেশনে জবাব! – Bengali News | SRH star Ishan Kishan hits maiden IPL century against RR, SRH give 287 target to RR
রাখেনি মুম্বই, নতুন জার্সিতে ঈ’শানদার’ প্রথম সেঞ্চুরি; সেলিব্রেশনে জবাব!Image Credit source: ipl
কলকাতা: বঞ্চনা, গঞ্জনা, সমালোচনা শুনতে শুনতে তাঁর ব্যাট আরও তীক্ষ্ণ হয়েছে। পরিস্থিতি বুঝে তিনি শট বাছাই করতে শিখেছেন। মুখে বলে নয়, ব্যাট হাতে তা প্রমাণ করাটাই পছন্দ করেছেন ঈশান কিষাণ (Ishan Kishan)। ঝাড়খণ্ডের উইকেটকিপার ব্যাটার যে আইপিএলে (IPL) রানের ফুলঝুরি ফোটাতে তৈরি, তার রিহার্সাল দিয়েছিলেন মরসুম শুরুর আগে প্রস্তুতি ম্যাচে। একেবারে বিধ্বংসী মেজাজে নতুন জার্সিতে ধরা দিয়েছিলেন ঈশান। এ বার আইপিএলে প্রথম বার অরেঞ্জ জার্সিতে নেমে সেই ছন্দই ধরে রাখলেন। ৪৫ বলে তিন অঙ্কের রানে পৌঁছে যান ঈশান। আর ২টো রান করলেই ইতিহাস গড়তে পারত অরেঞ্জ আর্মি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দলগত রান রয়েছে হায়দরাবাদের (২৮৭ রান) ঝুলিতে। সেটা অল্পের জন্য হল না।
১৯তম ওভারে সন্দীপ শর্মাকে পরপর দুই ছক্কা হাঁকান ঈশান। এরপর ডাবল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন। সঙ্গে সঙ্গে ব্যাট উচু করে ধরে মাঠে দৌড়তে থাকেন ঈশান। গ্যালারিতে উচ্ছ্বাসে ভাসতে দেখা যায় সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্যা মারানকে।