November 2026 - Page 449 of 507 - 24 Ghanta Bangla News
Home

‘ইকো-ফ্রেন্ডলি’ লেখা থাকলেই কি গ্রিন ক্র্যাকার? কী ভাবে কিনবেন সবুজ বাজি?

দীপাবলিতে বায়ুদূষণ নিয়ন্ত্রণে বাজি ফাটানো নিয়ে একাধিক নির্দেশিকা দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট রাজ্য-প্রশাসন দীপাবলিতে বাজি ফাটানো নিয়ে নানা গাইডলাইন মানার নির্দেশ দিয়েছে। নিয়ম মেনে কোথায়, কখন এবং কোন ধরনের বাজি ফাটানো যাবে, তাও বলা হয়েছে। এই নিয়ে কিছু দিন আগেই নবান্নর তরফে বেশ কিছু নিয়ম মানতে বলা হয়েছে। যেখানে গ্রিন ক্র্যাকার বা […]

Home

English-Medium Education in India: সন্তানকে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানোর দিকে কেন ঝুঁকছেন অভিভাবকরা? | Why Parents Leave Local Language Schools for English Medium Education

স্কুল বদলের আগে অভিভাবকদের কী প্রশ্ন করা উচিত? Image Credit: TV9 Bangla একটি ছোট শহরের এক মা তাঁর মেয়েকে স্থানীয় ভাষায় পড়ানো একটি সরকারি স্কুল থেকে ছাড়িয়ে ইংরেজি মাধ্যমে পড়ানো একটি বেসরকারি স্কুলে ভর্তি করালেন। অথচ মেয়েটি তখনও সাবলীলভাবে ইংরেজি বলতে পারে না। এমনকী বাড়ির কেউই সেই ভাষায় স্বচ্ছন্দ নন। প্রথম বছর মেয়েটির ক্লাসের পড়া […]

Home

Ranbir Kapoor: ‘বলিউড’ শব্দটা না-পসন্দ রণবীরের! সোজাসাপটা বলেই দিলেন কারণ… | Ranbir kapoor dislikes bollywood tag prefers indian actor identity ramayana promotions

‘বলিউড’ শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে হিন্দি সিনেমার জগত, কিংবা অনেক সময় গোটা ভারতীয় সিনেমাকেই এই পরিচয়ে বাঁধা হয়। কিন্তু এই বিশেষ তকমাটি নিয়ে তীব্র আপত্তি রয়েছে অভিনেতা রণবীর কাপুরের। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিজেকে কখনওই ‘বলিউড অভিনেতা’ হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন না তিনি। বরং ‘ভারতীয় অভিনেতা’ হিসেবে নিজের পরিচয় […]

Home

ফের মোদী বিরোধী এজেন্ডায় ভারতীয় জেন জি দের উস্কাতে রাহুলের বিদেশ যাত্রা

নয়াদিল্লি: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আবারও বিদেশ সফরে যাচ্ছেন(Rahul Gandhi)। এবার গন্তব্য আমেরিকা। ১৬ থেকে ১৯ নভেম্বর তিনি নিউইয়র্ক ও শিকাগোতে থাকবেন। প্রবাসী ভারতীয়দের… নয়াদিল্লি: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আবারও বিদেশ সফরে যাচ্ছেন(Rahul Gandhi)। এবার গন্তব্য আমেরিকা। ১৬ থেকে ১৯ নভেম্বর তিনি নিউইয়র্ক ও শিকাগোতে থাকবেন। প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা এবং তরুণ প্রজন্ম […]

Home

‘প্রতিবাদের নামে অনির্দিষ্টকাল রাস্তা দখল করা যায় না!’ কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: গণতন্ত্রে প্রতিবাদ করার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। (Supreme Court)কিন্তু সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে অন্য মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এবং ব্যবসা-বাণিজ্য অনির্দিষ্টকালের জন্য স্তব্ধ করে দেওয়া যায় কি? এই প্রশ্ন ঘিরেই এবার গুরুত্বপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট জানিয়ে দিলেন, কোনও জায়গা অনির্দিষ্টকালের জন্য দখল করে রাখা […]

Home

আচমকা কুনুরের জলস্তর বেড়ে প্লাবিত কৃষিজমি

আচমকা এমন বিপর্যয়ে মাথায় হাত চাষিদের। কয়েক দিন আগে কুনুর নদীর জলে বিষক্রিয়ায় মাছের মড়ক দেখা গিয়েছিল। এ বার নদীর জল কৃষিজমিতে ঢুকে পড়ায় ফসলের ক্ষতির পাশাপাশি গবাদি পশুর নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। গুসকরা পুরসভার দোনাইপুর এবং আউশগ্রাম-১ ব্লকের উক্তা পঞ্চায়েতের সোঁয়ারা, বাবুরবাঁধ, পিচকুড়ি, উক্তা-সহ কুনুর নদী সংলগ্ন একাধিক এলাকায় জল ঢুকে পড়েছে।অনেক চাষি […]

Home

Supreme Court: পশ্চিমবঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের? | What is the Supreme Court’s order regarding logical discrepancies in West Bengal?

বিশেষ নিবিড় সমীক্ষার (SIR) মামলায় এবার উঠল বাংলার লজিক্যাল ডিসক্রিপেন্সির প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়ার ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সির যুক্তি কার্যকর করা হয়েছিল। কিন্তু সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির বৈধতা এখনও বিচার করা হয়নি বলে মৌখিক পর্যবেক্ষণে জানালেন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী।

Home

স্পেনের ফুটবলে শোক, মাঠে সংঘর্ষের পর মৃত্যু তরুণ স্ট্রাইকারের

মাঝমাঠে বল দখলের লড়াইয়ে গিয়ে সংঘর্ষ ২ নভেম্বর, সোমবার রাতে স্প্যানিশ দ্বিতীয় ডিভিশনে সিডি তেনেরিফে এবং এফসি আন্দোরার মধ্যে ম্যাচে ঘটনাটি ঘটে। ম্যাচের মাঝে বিপক্ষের গোলকিপারের সঙ্গে ধাক্কা লাগে মিগুয়েলের, সেখান থেকে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এর পর হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টার পর মৃত্যু হয় তাঁর। সিডি তেনেরিফে এবং এফসি আন্দোরার মধ্যে ম্যাচটা নির্ধারিত […]

Home

Sujit Basu: সুজিত বসুর জামিন মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের | Supreme Court issues notice in Sujit Basu’s bail case

রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ED) নোটিস জারি সর্বোচ্চ আদালতের। বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভাড়ালের বেঞ্চে আজ শুনানি হয় সুজিত বসুর মামলার।