মুম্বই: নিজের ফ্যাশন স্টেটমেন্টের জন্য বরাবরই চর্চায় থাকেন অম্বানি পত্নী নীতা অম্বানি। এবার আবার ফের নজর কাড়লেন তিনি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর ও নীতা মুকেশ অম্বানি কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা নীতা অম্বানিকে দেখা গেল এক বিশেষ অনুষ্ঠানে। ‘দ্য লাইব্রেরি’ নামে একটি নতুন জায়গার উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন তিনি। সেখানেই তাঁর সাজের অন্যতম আকর্ষণ ছিল একটি অসাধারণ ড্রাগনফ্লাই ব্রোচ। […]