November 2026 - Page 326 of 506 - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee: নেই পরিচিত মুখের ভিড়, পালাবদলের পর মমতার বাড়ির কালীপুজোয় কারা এলেন? ফিরহাদ-অরূপদের দেখা কি গেল? | Mamata Banerjee Celebrates Kali Puja at Kalighat Home, Several Former Close Aides Missing

বাঁদিকে আগের কালীপুজোয় মমতা ও ফিরহাদ, ডান দিকে এই বছরের কালীপুজোয় মমতা কলকাতা: দীপান্বিতা অমাবস্যায় উপলক্ষে প্রত্যেক বছর কালীপুজো (Kali Puja) হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে। এবারও তার অন্যথা হয়নি। তবে, এবারের কালীপুজোটা একটু অন্যরকম। রাজ্যে পালাবদলের পর মমতার বাড়িতে প্রথম কালীপুজো (Mamata Kalipuja)। এবারও জাঁকজমক ভাবেই পুজো করলেন। নিজেই পুজোর সমস্ত তদারকি করেছেন। […]

Home

সোমবার কলকাতার ট্র্যাফিক আপডেট

সোমবার সকাল থেকে শহর জুড়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল। দীপাবলির জন্য বেশির ভাগ স্কুল-কলেজ ও অফিস বন্ধ থাকায় মা উড়ালপুল, গড়িয়াহাট ব্রিজ, পার্কসার্কাস সেভেন পয়েন্ট, এ.জি.সি বোস রোড-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট তেমন নেই। তবে দুপুর ১২ নাগাদ হেস্টিংসে একটি অনুষ্ঠান রয়েছে। তার জেরে ওই এলাকায় অল্প সময়ের জন্য […]

Home

ভবানীপুর বালক সঙ্ঘের কালীপুজো: প্রতিমার চোখে বিশেষত্ব

সঞ্জয় একা নন, এই পুজোর আয়োজনে ক্লাবের অন্য সদস্য সুধীর ঘোষ, স্নেহাশিস ভট্টাচার্য, সম্পাদক স্বরাজ ঘোষ, দীপক সার্কেল, সঞ্জয় হালদার, সঞ্জয় যাদবরাও সমান ব্যস্ত থাকেন। দিন–রাত এক করে তাঁরা পুজোর আয়োজন করেন। দীর্ঘদিনের ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে ধর্মীয় সংস্কৃতি, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়াই ভবানীপুর বালক সঙ্ঘের অন্যতম লক্ষ্য।

Home

খাড়গের দীপাবলি মন্তব্যে বিতর্ক

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দীপাবলি উৎসবকে ‘খুশির ইদ’ বলতেই তুঙ্গে উঠেছে তরজা। রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে খাড়গে বলেন, ‘দীপাবলি হলো খুশির উৎসব, যা মানুষকে একে অপরের কাছাকাছি আনে। খুশির ইদের মতোই।’ তাঁর এই মন্তব্যকে পত্রপাথ ‘সনাতন-বিরোধী’ বলে আক্রমণ করে বিজেপি। দলের মুখপাত্র প্রদীপ ভাণ্ডারির তোপ, দীপাবলির মতো পবিত্র দিনেও কংগ্রেস তোষণ ও ভোটব্যাঙ্কের […]

Home

Bollywood Diwali 2026: দীপাবলিতেই বড় চমক ক্যাটরিনার! বিদেশে ‘দেশি’ প্রিয়াঙ্কা, বলি-পাড়ায় আলোর উৎসব কেমন কাটল? | Bollywood Diwali Celebrations 2026: Katrina Kaif Reveals Son Vihaan’s Face, Priyanka Chopra Celebrates With Family

লাল শাড়িতে সেজে হাতে পুজোর থালা নিয়ে উৎসবের সূচনা করেছিলেন কঙ্গনা রানাওয়াত। প্রদীপ জ্বালানোর সেই সুন্দর মুহূর্তের ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করে ভক্তদের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। তাঁর মতে, দীপাবলির এই আলো যেন সকলের জীবনে সুখ, উন্নতি এবং ভালোবাসা বয়ে নিয়ে আসে।

Home

Nvidia-সিইও-র সঙ্গে গোপন সম্পর্ক, চিনা ‘স্পাই’ যোগ ঘিরে বাড়ছে রহস্য

প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া (NVIDIA)-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াং কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ ইমেইলে নিজের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে অবশেষে প্রকাশ্যে ক্ষমা চাইলেন। ২০২৬ সালের নভেম্বর মাসে একাধিক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, জেনসেন হুয়াংয়ের সঙ্গে সিঙ্গাপুরের চিপ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘মেগাস্পিড’-এর নির্বাহী কর্মকর্তা অ্যালিস হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহ, […]

Home

৪৫ মিনিটের পথ মাত্র ১৬ মিনিটে! বারাণসীতে চালু হচ্ছে প্রথম পাবলিক ট্রান্সপোর্ট রোপওয়ে

বারাণসীর যানজট এড়িয়ে এ বার আকাশ পথেই পৌঁছে যাওয়া যাবে কাশী বিশ্বনাথ মন্দিরে। ভারতের প্রথম গণ পরিবহন রোপওয়ে প্রকল্পের কাজ প্রায় শেষের পথে। সম্প্রতি রথযাত্রা থেকে গৌদোলিয়া পর্যন্ত অংশে শুরু হয়েছে ট্রায়াল রান। ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে গৌদোলিয়া পৌঁছতে সড়কপথে যেখানে ৪৫ মিনিটের বেশি সময় লাগত, রোপওয়েতে সেই পথ পেরোতে লাগবে মাত্র ১৬ মিনিট। যানজটমুক্ত, […]

Home

Kolkata Air Pollution: নিঃশ্বাসেও ‘বিষ’! কালীপুজোর রাতে দেদার ফাটল শব্দবাজি, ভয়াবহ অবস্থা বাংলার বাতাসের! দূষণে দিল্লিকে টক্কর দিচ্ছে হাওড়া | Kali Puja Air Pollution: PM2.5 Levels Hit 500 in Howrah’s Ghusuri, Kolkata Areas Record Severe Pollution

কলকাতা: কালীপুজোয় (Kalipuja) বায়ুদূষণ নিয়ন্ত্রণে কড়া নিয়ম জারি করেছিল রাজ্য সরকার। শব্দবাজি নিয়েও জারি হয়েছিল নিষেধাজ্ঞা। কিন্তু, কালীপুজোর রাতেই প্রশাসনের নিষেধাজ্ঞা উড়িয়ে দেদার ফাটল শব্দবাজি। আর তাতেই ভয়াবহ পরিস্থিতি হল বাংলার বাতাসে। দূষণে রীতিমতো দিল্লিকে টক্কর দিচ্ছে হাওড়া, কলকাতা। কালীপুজোর দু’দিন আগের থেকেই কলকাতার বাতাসে দূষণের মাত্রা বাড়ছে। শুক্রবার রাত থেকেই হাওড়া, যাদবপুর, সল্টলেকের বাতাসে […]

Home

ফোঁটা দেবেন ভাইকে, নিখোঁজ রতনের পথ চেয়ে দিদি

ক’দিন আগে উত্তরাখণ্ডের কেদারতাল ট্রেক রুটে তুষারধসের কবলে পড়ে সেই যে রতন নিখোঁজ হয়েছেন, এখনও সন্ধান মেলেনি বাঁকুড়া-২ ব্লকের আঁচুড়ি শালবনি গ্রামের তরতাজা এই যুবকের। তাঁর ঘরে ফেরার অপেক্ষায় চেয়ে রয়েছেন পরিজনরা। রতনদের অভাবী পরিবার। বাড়িতে রয়েছেন তাঁর মা-বাবা এবং ভাই। দিদির বিয়ে হয়েছে আট বছর আগে। বাবার সঙ্গেই চা দোকান চালাতেন ২৩ বছরের রতন। […]

Home

Bigg Boss Bangla: ‘বাবুসোনা’-র জন্য মনখারাপ রাজবীরের! ‘দূরত্ব থাকলে প্রেম…’, কী টিপস দিলেন সৌরভ? | Sourav Ganguly’s Special Advice Brings Back Rajbir’s Smile After Nandini’s Exit

বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘরে চারদিকে এখন দীপাবলির আলোর রোশনাই। সবাই যখন উৎসবে মেতে, তখন একজনের দুনিয়ায় যেন শুধুই অন্ধকার। রাজবীর (Rajbir) এখন বড্ড একা! তাঁর মন পড়ে আছে শুধু সেই নন্দিনীর (Nandini) কাছেই। নিয়ম ভেঙে গায়ে হাত তোলার মারাত্মক অভিযোগ উঠেছিল নন্দিনীর বিরুদ্ধে। সেই কারণেই তাঁকে বিগ বসের ঘর থেকে চিরতরে বিদায় […]