Kolkata Air Pollution: নিঃশ্বাসেও ‘বিষ’! কালীপুজোর রাতে দেদার ফাটল শব্দবাজি, ভয়াবহ অবস্থা বাংলার বাতাসের! দূষণে দিল্লিকে টক্কর দিচ্ছে হাওড়া | Kali Puja Air Pollution: PM2.5 Levels Hit 500 in Howrah’s Ghusuri, Kolkata Areas Record Severe Pollution
কলকাতা: কালীপুজোয় (Kalipuja) বায়ুদূষণ নিয়ন্ত্রণে কড়া নিয়ম জারি করেছিল রাজ্য সরকার। শব্দবাজি নিয়েও জারি হয়েছিল নিষেধাজ্ঞা। কিন্তু, কালীপুজোর রাতেই প্রশাসনের নিষেধাজ্ঞা উড়িয়ে দেদার ফাটল শব্দবাজি। আর তাতেই ভয়াবহ পরিস্থিতি হল বাংলার বাতাসে। দূষণে রীতিমতো দিল্লিকে টক্কর দিচ্ছে হাওড়া, কলকাতা। কালীপুজোর দু’দিন আগের থেকেই কলকাতার বাতাসে দূষণের মাত্রা বাড়ছে। শুক্রবার রাত থেকেই হাওড়া, যাদবপুর, সল্টলেকের বাতাসে মিশছে বিষ। শনিবার রাত থেকে সেই মাত্রা আরও বাড়ে। আর কালীপুজোর দিন দূষণের বিষ আরও বাড়ল।
কালীপুজোর আগেই দূষণের (Kali Puja Air Pollution) মানচিত্রে হাওড়া, বেলুড়, যাদবপুর-সহ একাধিক এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। কিন্তু রবিবার রাতে দেদার বাজি ফাটার জেরে পরিস্থিতি এতটাই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গিয়েছে যে, দেখা যাচ্ছে একাধিক এলাকায় বাতাসে PM 2.5-এর মাত্রা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। কোথাও কোথাও দূষণমাত্রা ছুঁয়ে ফেলেছে সর্বোচ্চ সীমাও।
রবিবার কোথায় কত দূষণ?
- দূষণমাত্রার ঊর্ধ্বসীমা ছুঁয়ে ফেলল হাওড়ার ঘুসুড়ি
- ঘুসুড়ির বাতাসে PM 2.5-এর সর্বোচ্চ মাত্রা ৫০০।
- বেলুড়ের বাতাসে PM 2.5-এর সর্বোচ্চ মাত্রা ৪৫৩।
- রবীন্দ্রভারতীর বাতাসে PM 2.5-এর সর্বোচ্চ মাত্রা ৪৭৪।
- সল্টলেকের বাতাসে PM 2.5-এর সর্বোচ্চ মাত্রা ৪৪৪।
- বালিগঞ্জের বাতাসে PM 2.5-এর সর্বোচ্চ মাত্রা ৪০৯।
- যাদবপুরের বাতাসে PM 2.5-এর সর্বোচ্চ মাত্রা ৪৫৬।
শনিবার রাতে কোথায় কত দূষণ?
- হাওড়ার ঘুসুরির বাতাসে PM 2.5-এর সর্বোচ্চ মাত্রা ৩৫০
- সল্টলেকের বাতাসে PM 2.5-এর সর্বোচ্চ মাত্রা ৩৩৬
- যাদবপুরের বাতাসে PM 2.5-এর সর্বোচ্চ মাত্রা ৩২৬
- বালিগঞ্জের বাতাসে PM 2.5-এর সর্বোচ্চ মাত্রা ৩২১
- বেলুড়ের বাতাসে PM 2.5-এর সর্বোচ্চ মাত্রা ৩১৩
শুক্রবার রাতে কোথায় কত দূষণের মাত্রা?
- হাওড়ার ঘুসুরির বাতাসে PM 2.5-এর সর্বোচ্চ মাত্রা ছিল ৩৯৭
- যাদবপুরের বাতাসে PM 2.5-এর সর্বোচ্চ মাত্রা ছিল ৩১৫
- সল্টলেকের বাতাসে PM 2.5-এর সর্বোচ্চ মাত্রা ৩০৬